দেশকে পাকিস্তান-আফগানিস্তান বানাতে দেবো না: আইজিপি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৬, ১২:৪১আপডেট : ৩১ জুলাই ২০১৬, ১৫:০৯

মোবাইল অ্যাপস হ্যালো সিটির উদ্বোধনী অনুষ্ঠান

বাংলাদেশকে পাকিস্তান বা আফগানিস্তানের মতো বানাতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক। তিনি বলেন, ‘জাতীয় স্বার্থে ও মাতৃভূমিকে রক্ষা করতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা জনগণকে সঙ্গে নিয়ে জঙ্গিবাদের মোকাবিলা করবো।’

জঙ্গি ও সন্ত্রাসবাদসহ নানা অপরাধের তথ্য দেওয়ার জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিটের তৈরি করা নতুন মোবাইল অ্যপ ‘হ্যালো সিটি’র উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজ রবিবার ডিএমপির মিডিয়া সেন্টারে অ্যাপটির উদ্বোধন করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামন খাঁন কামাল।

অনুষ্ঠানে আইজিপি বলেন, ‘জঙ্গিবাদ, উগ্রবাদ ও সন্ত্রাসবাদের ক্ষেত্রে অপরাধের প্রক্রিয়া কিছুটা ভিন্নতর থাকে। তবে এটা শুধু পুলিশিং দিয়ে নিয়ন্ত্রণ করা যাবে না। জনগণকে সম্পৃক্ত করেত হবে।’

তিনি আরও বলেন, ‘অনেকের কাছে অনেক তথ্য থাকে। তবে ভয়ে তারা এসব তথ্য দিতে চান না। বিড়ম্বনায় পড়তে পারেন বা তথ্য দেওয়ার বিষয়টি সন্ত্রাসীরা জেনে গেলে, তাদের জীবন হুমকির মুখে পড়তে পারে, এই ভয়ে তথ্য দেওয়া থেকে বিরত থাকেন। এ কারণেই নতুন অ্যাপটি চালু করা হলো। যাতে তথ্যদাতা নিজের পরিচয় গোপন রেখেই তথ্য দিতে পারেন।’ 

এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডিএমপি কমিশার আছাদুজ্জামান মিয়া ও কাউন্টার টেরোরিজমের ইউনিট প্রধান মনিরুল ইসলামসহ  ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

/জেইউ/এসটি / এপিএইচ

সবাইকে সঙ্গে নিয়ে জঙ্গি ও সন্ত্রাসবাদ মোকাবিলা করবো: স্বরাষ্ট্রমন্ত্রী

 ‘জঙ্গিবাদ মোকাবিলায় পুলিশ দক্ষতার পরিচয় দিয়েছে’

কল্যাণপুরের জঙ্গি আস্তানায় বৈঠক করেছিল তামিম চৌধুরী!

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী