মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে আবারও তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ সেপ্টেম্বর ২০১৭, ১৫:০১আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০১৭, ১৪:৪১

বাংলাদেশ-মিয়ানমার পতাকা
মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্টদূত অং মিন্টকে আবারও তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আজ বুধবার (৬ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব এশিয়া অনুবিভাগের মহাপরিচালক মঞ্জুরুল করীম তাকে তলব করেন এবং বাংলাদেশে অপ্রত্যাশিতভাবে অত্যধিক রোহিঙ্গা প্রবেশ করার ঘটনায় আবারও প্রতিবাদ জানান।
এ বিষয়ে আজ তাকে একটি অনানুষ্ঠানিক পত্র হস্তান্তর করা হয়। ওই পত্রে রোহিঙ্গাদের সুরক্ষা এবং বাংলাদেশে অবস্থানরত সব রোহিঙ্গাকে প্রত্যাবাসনে পদক্ষেপ নেওয়ার জন্য আহ্বান জানানো হয় মিয়ানমার সরকারকে।
এছাড়াও মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন স্থাপনের বিষয়েও প্রতিবাদ করে পররাষ্ট্র মন্ত্রণালয়।

উল্লেখ্য, দুই সপ্তাহের মধ্যে এ নিয়ে তিনবার মিয়ানমারের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হলো। এর মধ্যে দ্বিতীয় দফায় তাকে ডেকে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে জঙ্গি প্রতিরোধে যৌথ টহলের প্রস্তাব দেওয়া হলেও  প্রথম ও তৃতীয় দফায় অব্যাহতহারে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটার প্রতিবাদ জানায় বাংলাদেশ।

/টিএন/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
রোহিঙ্গাদের জন্য ৭১ কোটি ডলার সহায়তার আহ্বান
হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন‘চারপাশে ছড়িয়ে ছিল কঙ্কাল-খুলি’, রাখাইনে রোহিঙ্গাদের ওপর আরাকান আর্মির হত্যাযজ্ঞ
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি