কে এই ‘ঘোড়ামারা’ আজিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০১৭, ০৯:১৯আপডেট : ২২ নভেম্বর ২০১৭, ০৯:২৫

ঘোড়ামারা আজিজ একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত জামায়াত নেতা ও গাইবান্ধার সাবেক সংসদ সদস্য আবু সালেহ মো. আব্দুল আজিজ মিঞা নিজ এলাকায় ‘ঘোড়ামারা আজিজ’ নামেই বেশি পরিচিত। মুক্তিযুদ্ধের সময়ে পাকিস্তানি বাহিনীর দোসর আবদুল আজিজ ছিল গাইবান্ধায় অত্যাচার-নির্যাতন, হত্যা, ধর্ষণ ও লুটতরাজের অন্যতম হোতা।

আব্দুল আজিজের ‘ঘোড়ামারা আজিজ’ হিসেবে পরিচিত হওয়ার বিষয়ে মামলার প্রসিকিউটর সাইয়েদুল হক সুমন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মুক্তিযুদ্ধ চলাকালীন আব্দুল আজিজ তার বাহিনী নিয়ে নিয়মিত গাইবান্ধার মাঠেরহাট ব্রিজ পাহারা দিতেন। সেই ব্রিজের নিচেই ছিল আখক্ষেত। একদিন সেই ক্ষেত নড়েচড়ে ওঠতে দেখে ভয় পেয়ে যায় তারা। মুক্তিযোদ্ধারা হামলা চালাতে এসেছে ভেবে তারা আখক্ষেতে এলোপাতাড়ি গুলি করে। কিছু পরে তারা পরিস্থিতি বুঝতে ক্ষেতের ভেতরে যায়। তখন সেখানে তারা একটি ঘোড়াকে মরে পড়ে থাকতে দেখে। এরপর থেকেই এলাকায় সবাই তাকে ঘোড়ামারা আজিজ বলে ডাকতে শুরু করে।’

মামলার তথ্য বিবরণী থেকে জানা যায়, স্বাধীনতা যুদ্ধের সমর্থকদের বাড়িঘর লুটপাট, জ্বালানো, ধর্ষণ, নৃশংসভাবে খুনের ঘটনায় নেতৃত্বদানকারী আব্দুল আজিজ জেলার রাজাকার কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করতো। স্বাধীনতার পরেও আজিজ ১৪জন মুক্তিযোদ্ধাকে হত্যা করে।

জামায়াতের কেন্দ্রীয় কমিটির সদস্য আজিজ মিয়া ২০০১-২০০৬ সাল পর্যন্ত চারদলীয় জোটের অধীনে গাইবান্ধা-সুন্দরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত তার বিরুদ্ধে দু’টি মানবতাবিরোধী অপরাধের মামলাসহ ১৩টি মামলা হয়।

এরমধ্যে, ২০১৩ সালে সুন্দরগঞ্জ থানায় চার পুলিশ সদস্য হত্যা মামলার অন্যতম আসামি এই আজিজ। পরে ২০১৪ সালের ২৬ অক্টোবর মানবতাবিরোধী অপরাধের দু’টি মামলায় আজিজের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার শুরু হয়।

 

 

/বিআই/এমও/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম