বিএনপির অভিযোগ নাকচ সিইসি’র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ ডিসেম্বর ২০১৭, ১৫:২৫আপডেট : ২১ ডিসেম্বর ২০১৭, ১৫:২৯

সিইসি কে এম নূরুল হুদা (ফাইল ছবি) রংপুর সিটি করপোরেশনে ভোটকেন্দ্র থেকে নির্বাচনি এজেন্ট বের করে দেওয়া এবং ভোটারদের স্বতস্ফূর্তভাবে ভোট দিতে না পারার যে অভিযোগ বিএনপি করেছে তা সঠিক নয় বলে দাবি করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা। তিনি বলেন, ‘আমরা স্থানীয়ভাবে তথ্য নিয়েছি, ভোটারদের সঙ্গে কথা বলেছি। কোথাও কোনও অভিযোগ পাইনি। আমার মনে হয় না তাদের ওই অভিযোগ সঠিক।’ বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন।

আগামীতে স্থানীয় ও জাতীয় নির্বাচনে সীমিত পরিসরে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে বলেও জানান সিইসি। রসিক নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন তিনি।  

রসিক নির্বাচনের যে কেন্দ্রে ইভিএম ব্যবহার করা হচ্ছে সেই কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে ভিডিও করফারেন্সে কথা বলেন সিইসি কে এম নূরুল হুদা। তিনি ইভিএমের বিষয়ে সার্বিক খোঁজ-খবর নেন। এ বিষয়ে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা সতর্কতার সঙ্গে ইভিএম ব্যবহারের চিন্তা করেছিলাম। ইভিএমে কোনও বিচ্যুতি হয়নি, কোনও অভিযোগ আসেনি। ভোটাররা ইভিএম নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন, কেউ কেউ অভিভূত হয়েছেন।’

তিনি আরও বলেন, ‘আমরা সবগুলোতে পারবো না, তবে আগামীতে স্থানীয় সরকার নির্বাচনের কোনও কোনওটিতে সীমিত আকারে ইভিএম ব্যবহার অব্যাহত রাখবো। তবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম ব্যবহার সম্ভব হবে না।’

আরও পড়ুন:

রংপুরে ভোট শুরু

রসিকে ঝুঁকিপূর্ণ কেন্দ্র নেই, পৌঁছে গেছে ভোটের সরঞ্জাম

এরশাদ বাসায়, রিকশায় নগরী ঘুরেছেন রাঙ্গা

রসিক নির্বাচন: টহল দেবে হেলিকপ্টার, থাকবে বোম্ব ডিসপোজাল ইউনিট




‘এরশাদ ৩০ বছর ধরে ভোট নিলেও রংপুরের কোনও উন্নয়ন করেননি’

ভোটের পরিবেশ এখন পর্যন্ত ভালো, তবে শঙ্কা আছে: বাবলা

রসিকে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী জাপার মোস্তফা

উৎসবমুখর পরিবেশ, সন্তুষ্ট প্রার্থী ও ভোটাররা
এই নির্বাচন ইসির জন্য পরীক্ষা: এরশাদ
উন্নয়নের স্বার্থেই জনগণ আমাকে বিজয়ী করবে: ঝন্টু

ইভিএম নিয়ে ভোটারদের অভিযোগ, অস্বীকার প্রিসাইডিং অফিসারের

/ইএইচএস/এফএস/
সম্পর্কিত
সংবিধানের পঞ্চদশ সংশোধনী অবৈধভাবে ক্ষমতা দখল বন্ধ করেছে: প্রধানমন্ত্রী
ভোট শেষ, কে হচ্ছেন রংপুরের মেয়র?
জাপা প্রার্থী মোস্তফার ক্ষোভ‘ইভিএমের সমস্যার বিষয়ে রাজনৈতিক দলগুলোর অভিযোগ সত্য মনে হচ্ছে’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম