নাখালপাড়ায় অভিযানে নিহত তিন ‘জঙ্গির’ লাশের ময়নাতদন্ত শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ জানুয়ারি ২০১৮, ১৫:৩৫আপডেট : ১৩ জানুয়ারি ২০১৮, ১৫:৪৬

তিন জঙ্গির লাশ, ফাইল ছবি নাখালপাড়ার জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে নিহত তিন জঙ্গির লাশের ময়নাতদন্তে শুরু হয়েছে। শনিবার বিকাল ৩টা ২৭ মিনিটে সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের প্রধান অধ্যাপক সেলিম রেজা ময়নাতদন্ত শুরু করেন।

বৃহস্পতিবার রাত ২টার দিকে নাখালপাড়ার রুবি ভিলায় অভিযান চালায় র‌্যাব। সেখানে তিন জঙ্গি আত্মঘাতী হয়। শুক্রবার লাশ তিনটির সুরতহাল করে তেজগাঁও থানা পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য লাশ তিনটি সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

রুবি ভিলা নামের ওই বাড়িতে শুক্রবারের অভিযান নিয়ে মোট চার বার অভিযান চালানো হয়। র‌্যাব ও পুলিশ এর আগে ২০১৩, ২০১৬ ও ২০১৭ সালে সেখানে অভিযান চালায়। আগের অভিযানগুলোয় জামায়াত-শিবিরের বেশ কয়েকজনকে গ্রেফতারও করা হয়েছে।

/এআরআর/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
যমজ দুই বোনের সাফল্য দেখে গর্বিত বাবা-মা, খুশি শিক্ষকরা
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
খাল খনন শেষে ৬৪ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
‘দুই দিন ধরে খাইনি, ভাত নিয়ে আসো’ বলার পর অসুস্থ যুবককে পিটিয়ে হত্যা
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
শিক্ষার্থীদের রেলপথ অবরোধের মুখে টিটিই বরখাস্ত, ৮ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু