তদন্ত শুরু করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪০আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৫৭

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির এক সদস্য চকবাজারের দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি। শুক্রবার সকাল ১১টার দিকে ঘটনাস্থলে যায় তারা। আগামী ৭ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দেওয়ার কথা এ কমিটির।

পরিদর্শন শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা বিভাগের অতিরিক্ত সচিব প্রদীপ রঞ্জন চক্রবর্তী ও তদন্ত কমিটির আহ্বায়ক বলেন, ‘আমরা তদন্ত কমিটি আজকে সকালে এখানে এসেছি। সবার সঙ্গে কথা বলেছি এবং এখানকার সবকিছু দেখেছি। এখন তদন্ত শুরু করবো।’

তিনি বলেন, ‘আমাদের প্রাথমিক কাজ হবে অগ্নিকাণ্ডের  উৎস ও কারণ খুঁজে বের করা। এছাড়া আগামীতে যাতে এ ধরনের দুর্ঘটনা না ঘটে সে ব্যাপারে সরকারকে কর্মপরিকল্পনা নির্ধারণের পরামর্শ দেওয়া।’ 

আগে তদন্ত প্রতিবেদন আলোর মুখ দেখিনি এবার দেখবে কিনা জনতে চাইলে- তিনি বলেন,  ‘অবশ্যই আলোর মুখ দেখবে। এজন্যই আমরা এখানে এসেছি, সবার সঙ্গে কথা বলছি।’

তদন্ত কমিটির অন্য সদস্য  লালাবাগ জোনের ডিসি ইব্রাহিম খান সাংবাদিকদের বলেন, ‘পুলিশ বাদী হয়ে একটা মামলা করেছে। তদন্তে যাদের বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আদালতে সুপারিশ করবো।’

এদিকে, শুক্রবার সকাল থেকে সিটি করপোরেশনের গাড়িসহ অন্যান্য ধ্বংস্তূপ রাস্তার ওপর থেকে সরিয়ে ফেলা হচ্ছে। এগুলো সরিয়ে ফেলায় তদন্তে কোনও সমস্যা হবে কিনা এমন প্রশ্নের জবাবে কমিটির আরেক সদস্য ফায়ার সার্ভিসের পরিচালক  জুলফিকার রহমান বলেন,  ‘না, এগুলো দুর্ঘটনার পর থেকেই দেখছি। কোথায় কী ছিল সব জানা আছে। আমাদের মূল কাজ হবে আগুনের উৎস এবং কীভাবে তার তীব্রতা বেড়েছে তা খুঁজে বের করা।’

আরও পড়ুন:

ওয়াহিদ ম্যানশনে কেমিক্যাল ছিল: তদন্ত কমিটি

চকবাজারের ঘটনায় মামলা

 সিদ্ধান্ত বাস্তবায়ন না করায় চকবাজার ট্র্যাজেডি 

চকবাজারে উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা

পুরান ঢাকায় কোনও কেমিক্যাল গোডাউন থাকবে না: সাঈদ খোকন

নিমতলীর ঘটনা থেকে আমরা শিক্ষা নিইনি: সামন্ত লাল সেন

২০০৯ সাল থেকে কেমিক্যাল গোডাউন সরাতে বলে আসছি: স্বরাষ্ট্রমন্ত্রী

ভবনগুলো যেন ‘সেলফ্ মেইড এক্সপ্লোসিভ’: শাকিল নেওয়াজ

চকবাজারে আগুন: নিখোঁজদের খোঁজে ঢামেকে স্বজনরা

'এর চেয়েও ভয়াবহ ঘটনা ঘটতে পারে'

 

/আরজে/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম