ডাকসু নির্বাচনে ভোট শুরুর আগেই লাইন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০১৯, ০৭:৫১আপডেট : ১১ মার্চ ২০১৯, ০৯:৩৪

ভোট শুরুর আগেই লাইন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভোট শুরুর আগেই স্যার এ এফ রহমান হলের সামনে দেখা গেছে দীর্ঘ লাইন। সবার গলায় ছাত্রলীগের প্রার্থীর কার্ড। ভোটারদের লাইন রাস্তার ওপরে চলে আসলে প্রক্টর গোলাম রব্বানী সবাইকে সরে এক পাশে যেতে বলেন।

এসময় স্যার এ এফ রহমান হলের প্রভোস্ট কে এম সাইফুল ইসলাম খান সব প্রার্থীর প্রতিনিধিকে ডেকে ভেতরে নিয়ে যান ব্যালট বাক্স দেখাতে। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, 'আমরা ঠিক ৮ টায় ভোটগ্রহণ শুরু করবো। তাই সব প্রার্থীর প্রতিনিধির সামনেই ব্যালট দেখিয়ে সিলগালা করবো।'

এ সময় লাইনে দাঁড়ানো হলের এক শিক্ষার্থী জানান, ‘নৈতিক দায়িত্ব থেকে সকাল সকাল লাইনে এসে দাঁড়িয়েছি।’  তবে একই হলের ছাত্র ইউনিয়নের এজিএস প্রার্থী মো. আব্দুল করিম বলেন, ‘ব্যক্তি হিসেবে ভোট দেওয়ার জায়গা দেখছি না  লাইনের সবাইকে রোবট মনে হচ্ছে। যেন আরেকজন চালাচ্ছে এরকম মনে হয়।’

উল্লেখ্য, ২৮ বছর পর আজ ১১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ( ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা অনুসারে ডাকসুর ২৫টি পদের বিপরীতে লড়বেন ২২৯ জন প্রার্থী। ডাকসুর চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী মোট ভোটার সংখ্যা ৪২ হাজার ৯২৩ জন।

/এসও/এসএসএ/
সম্পর্কিত
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের লেনদেন ব্যাংক ও এমএফএসের জন্য উন্মুক্ত করার সুপারিশ 
বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের থেকে বেতন নিলে শাস্তির মুখে পড়বে প্রতিষ্ঠান
যে কারণে বেসরকারি স্কুল-কলেজে অবসরপ্রাপ্ত শিক্ষকদের নিয়োগ দিচ্ছে সরকার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম