আশ্রয়কেন্দ্রে সাড়ে ১২ লাখ মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ মে ২০১৯, ২০:৩৫আপডেট : ০৩ মে ২০১৯, ২১:৫৯


আশ্রয়কেন্দ্রে উপকূলবাসী (ছবি: ফোকাস বাংলা)

দেশের ১৯টি উপকূলীয় জেলার ২২ থেকে ২৫ লাখ মানুষ ঘূর্ণিঝড় ফণীর ঝুঁকিতে রয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। তিনি বলেন, ‘বিকাল চারটা পর্যন্ত ১২ লাখ ৪০ হাজার ৭৯৫ জনকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে।’ শুক্রবার (৩ মে) সন্ধ্যায় সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে ‘ঘূর্ণিঝড় ফণীর গতিবিধি বিষয়ক ব্রিফিংয়ের সময় তিনি এসব তথ্য জানান।

এনামুর রহমান বলেন, ‘সন্ধ্যা ৬টা নাগাদ ১৫ লাখ মানুষ আশ্রয়কেন্দ্রে আসতে পারে। উপকূলীয় অঞ্চলে ৪ হাজার ৭১টি আশ্রয়কেন্দ্র রয়েছে। এর বাইরেও স্কুল-কলেজের ভবনগুলোকেও আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।’

এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ‘এখন পর্যন্ত কোনও দুঃসংবাদ নেই। সবকিছু জেলা প্রশাসকরা ম্যানেজ করছেন। জেলা প্রশাসকদের সব ধরনের ব্যবস্থা নিতে বলেছি। তাদের সব ধরনের সহযোগিতা দেওয়া হচ্ছে। এই মুহূর্তে ৪০ কোটি টাকার রিজার্ভ আছে।’

এনামুর রহমান বলেন, ‘এই দুর্যোগে জানের সঙ্গে আমরা মালেরও নিরাপত্তা দিতে সক্ষম হয়েছি। জনগণের প্রতি আমাদের আহ্বান, আপনারা আশ্রয়কেন্দ্রে চলে আসুন। ফেলে আসা বাড়িঘর ও আশ্রয়কেন্দ্রে আসা লোকজনের নিরাপত্তা দিতে সরকার সচেষ্ট।’ এ সময় ‘ফণী’র গতিবিধির খবর জানতে দুর্যোগ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণকক্ষে যোগাযোগ করারও পরামর্শ দেন তিনি।

প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব নজিবুর রহমান বলেন, ‘আমাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে, যেন কোনও ধরনের প্রাণহানি না ঘটে।’

এ সময় আরও বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব (সংস্কার ও সমন্বয়) ড. মো. শামসুল আরেফিন, দুর্যোগ ব্যবস্থাপনা সচিব মো. শাহ কামাল, প্রধান তথ্য কর্মকর্তা আবুল কালাম আজাদ ও আবহাওয়া অধিদফতরের পরিচালক শামছুদ্দিন আহমেদ।

আরও পড়ুন:

‘ফণী’ মোকাবিলায় সরকারের যত প্রস্তুতি

 ‘ফণী’র সতর্কতায় সারাদেশে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা

ঘূর্ণিঝড় ‘ফণী’: চট্টগ্রাম বন্দরের সব জাহাজ বহির্নোঙরে, তিনটি কন্ট্রোল রুম

বরিশালে ‘ফণী’ মোকাবিলায় প্রস্তুত ২৫ হাজার স্বেচ্ছাসেবক ও ২৩২টি আশ্রয়কেন্দ্র

ধেয়ে আসছে ‘ফণী’: খুলনায় সব উপজেলায় সতর্কতা, জরুরি কন্ট্রোল রুম

যেখানে ঘূর্ণিঝড় ফণীর প্রতীক্ষায় রয়েছে মানুষ

ঝড়ে বিদ্যুতের ছেঁড়া তার স্পর্শ না করার অনুরোধ

‘ফণী’র ক্ষয়ক্ষতি মোকাবিলায় ডিএনসিসি’র নিয়ন্ত্রণ কক্ষ চালু

ঘূর্ণিঝড় ফণী মোকাবিলায় পদক্ষেপ নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

 

/এসআই/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী