চিনিশিল্পের দুর্নীতিবাজ কর্মকর্তাদের অপসারণে সংসদীয় কমিটির সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ আগস্ট ২০১৯, ১৬:৩২আপডেট : ২৫ আগস্ট ২০১৯, ১৬:৪৮

সংসদীয় কমিটির বৈঠক চিনিশিল্প করপোরেশনে অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িতদের দ্রুত অপসারণের সুপারিশ করেছে সংসদীয় কমিটি। রবিবার (২৫ আগস্ট) সংসদ ভবনে অনুষ্ঠিত শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।
সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চলমান ১৩টি বাফার গোডাউন নির্মাণের সর্বশেষ অবস্থা, কর্ণফুলী পেপার মিল, বিসিকের প্লাস্টিক স্টেট, বৈদ্যুতিক পণ্য উৎপাদন ও হালকা প্রকৌশল শিল্প, মুদ্রণ শিল্প নগরী প্রকল্প বাস্তবায়নের সর্বশেষ অবস্থা এবং বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের সর্বশেষ অবস্থা সম্পর্কে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।
কমিটি বন্ধ সার কারখানাগুলো চালু করতে এবং চিনিশিল্পকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে সচিবসহ সবাইকে একযোগে কাজ করতে সুপারিশ করেছে।
বৈঠকে চিনিশিল্পে কাজ বন্ধ থাকলে ওভারটাইম ভাতা বন্ধ করতে এবং চিনিশিল্পে টেকনিক্যাল জনবল নিয়োগের সুপারিশ করা হয়।
কমিটির সভাপতি আমির হোসেন আমুর সভাপতিত্বে বৈঠকে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, কমিটির সদস্য এ কে ফজলুল হক, মোহাম্মদ সহিদুজ্জামান, কাজিম উদ্দিন আহমেদ এবং পারভীন হক সিকদার অংশ নেন।

/ইএইচএস/এইচআই/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে