ছাত্রলীগের বিষয়ে কোনও সংযোজন-বিয়োজনের এখতিয়ার প্রধানমন্ত্রীর: ওবায়দুল কাদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৮আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৫:৩৯

ওবায়দুল কাদের ছাত্রলীগ প্রসঙ্গে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘ছাত্রলীগ নিয়ে আমি কোনও কথা বলতে চাই না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে যাচাই-বাছাই করে এই কমিটি করেছেন। আমি সেই কমিটির নাম ঘোষণা করেছি মাত্র। এ বিষয়ে কোনও সংযোজন-বিয়োজন, সংশোধন অথবা নতুন কোনও বিষয় যদি আসে তবে তা নেত্রী নিজেই করতে পারেন।’
বুধবার (১১ সেপ্টেম্বর) সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি এসব কথা বলেন।
ছাত্রলীগের আগাম কাউন্সিলের কোনও সম্ভাবনা আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে কোনও কথা এখনও হয়নি।’
ছাত্রলীগের কর্মকাণ্ডে আপনারা সন্তুষ্ট নাকি অসন্তুষ্ট— এমন প্রশ্নে সেতুমন্ত্রী বলেন, ‘আমি এই মন্তব্য এখন করবো না। আমি সবসময় ভালো কাজের প্রশংসা করি, খারাপ হলে যদি কাউকে তিরস্কার করতে হয়, আমি সেটার পক্ষে। ’

/এসআই/এআর/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম