রোহিঙ্গারা চাইলে ভাষানচরে স্থানান্তর, ইইউকে বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ অক্টোবর ২০১৯, ২০:১৮আপডেট : ২১ অক্টোবর ২০১৯, ২০:২১

বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা সদস্যরা রোহিঙ্গাদের ইচ্ছা অনুযায়ী তাদের ভাষানচরে স্থানান্তর করা হবে বলে ইউরোপীয় ইউনিয়নকে জানিয়েছে বাংলাদেশ। সোমবার (২১ অক্টোবর) বাংলাদেশ ও ইইউ’র মধ্যে যৌথ কমিশনের বৈঠকে ভাষানচরের বিষয়টি আলোচিত হয়। এতে বাংলাদেশ তার অবস্থান পরিস্কার করে।

তবে গত মাসে দেওয়া এক সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন বলেছিলেন, রোহিঙ্গাদের জোর করে ভাষানচরে পাঠানো হবে এবং গত সপ্তাহে শরণার্থী, ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার বলেছেন নভেম্বরে কিছু রোহিঙ্গাকে সেখানে স্থানান্তর করা হবে।

অন্যদিকে রোহিঙ্গাদের ভাষানচরে স্থানান্তরের বিষয়ে ইইউ, জাতিসংঘ ও অন্যান্য ধনী দেশগুলো আপত্তি জানায়।

সোমবার যৌথ কমিশনের বৈঠকের পর এক যৌথ বিবৃতিতে জানানো হয়, রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ সমর্থন চাইলে ইইউ তাদের রাজনৈতিক ও মানবিক সহায়তা অব্যাহত রাখবে।

রোহিঙ্গাদের বিরুদ্ধে যে অপরাধ সংঘঠিত হয়েছে তার দায়বদ্ধতার বিষয়ে উভয়পক্ষ একমত হয়েছে।

বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিব মোহাম্মাদ আশাদুল ইসলাম এবং ইইউ’র বহির্বিভাগের উপ-ব্যবস্থাপনা পরিচালক পাওলা পামপালোনি।

/এসএসজেড/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের