প্রধানমন্ত্রীকে এরিকের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ নভেম্বর ২০১৯, ১৩:০৩ আপডেট : ২৩ নভেম্বর ২০১৯, ১৩:৫২

প্রধানমন্ত্রীকে দেওয়া এরিকের চিঠি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে চিঠি দিয়েছেন হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে শাহাতা জাবর এরিক এরশাদ। একই চিঠির অনুলিপি দেওয়া হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী, পুলিশের আইজিপি, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ও জাতীয় প্রেস ক্লাবের সভাপতিকে।

শনিবার (২৩ নভেম্বর) চিঠিটি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন এরিকের মা বিদিশা।

চিঠিতে এরিক অভিযোগ করে বলেছেন, ‘আমার বাবা এরশাদের মৃত্যুর পর থেকে চাচা (জিএম কাদের) ও তার অনুগতরা বিভিন্নভাবে আমাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করে আসছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে তারা কৌশলে আমার বাবার লাশ পর্যন্ত আমাকে দেখতে দেয়নি। ষড়যন্ত্রের মাধ্যমে মায়ের বিরুদ্ধে বিভিন্ন রকম অপবাদ দিয়ে মা-ছেলের সম্পর্ককে ছিন্ন করেছিলেন। কখনও কখনও আমাকে রাখা হতো অনাহারে, অর্ধাহারে। এমনকি আমার বাড়িতে কর্মরত ড্রাইভার ও কাজের বুয়াদের দিয়ে শারীরিকভাবে লাঞ্ছিত করা হতো।’

চিঠিতে আরও বলা হয়েছে, ‘প্রধানমন্ত্রী আমি একজন অসহায় পিতৃহারা শারীরিক প্রতিবন্ধী বালক। অন্যের সহযোগিতা ছাড়া ঠিকমতো চলতেও পারি না। আমি যেহেতু প্রাপ্তবয়স্ক, আমার স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। তাই আমার মাকে নিয়ে নিজ বাড়িতে সুন্দরভাবে বসবাস করতে চাই।’

প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানিয়ে এরিক বলেছেন, ‘আপনি আমাদেরকে আমার অর্থ ও সম্পদ লোভী চাচা জিএম কাদেরের হাত থেকে রক্ষা করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করলে চিরকৃতজ্ঞ থাকবো।’  

এদিকে, শুক্রবার (২২ নভেম্বর) সন্ধ্যায় বারিধারার প্রেসিডেন্ট পার্কে সংবাদ সম্মেলনে এরিক বলেন, তিনি  বাসা থেকে বের হতে ভয় পাচ্ছেন। বলেন, ‘আমার সম্পদের ওপর চাচার লোভ আছে। আমরা ভয়ে বাসার বাইরে যেতে পারছি না। বাসা থেকে বের হলে আর প্রবেশ করতে পারবো কিনা, এমন ভয় পাচ্ছি।’

আরও পড়ুন:

আমার সম্পদের ওপর চাচার লোভ আছে: এরিক এরশাদ

/এএইচআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দিলেন তারেক রহমান
জাতিসংঘে পরিবারের তৃতীয় সদস্য হিসেবে ভাষণ দিলেন তারেক রহমান
জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী
জাতিসংঘে ভাষণে যা বললেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ অধিবেশনে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন