রুম্পা হত্যায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৫০আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৯, ১৯:৫৪

স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রুবাইয়াত শারমিন রুম্পা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন। সোমবার (৯ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনের সভাপতি কক্ষের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে রুম্পা হত্যা মামলায় জড়িতদের বিচার নিশ্চিত করতে তার পরিবারকে আইনি সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়।

স্ট্যামফোর্ড ইউনিভার্সিটি ল’ইয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্য অ্যাডভোকেট মো. নজরুল ইসলামের সঞ্চালনায় ও অ্যাডভোকেট চৌধুরী সামছুল আরেফিনের সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকসহ সংগঠনের অন্যান্য নেতারা এই সময় বক্তব্য রাখেন।   

উল্লেখ্য , গত ৪ ডিসেম্বর বিকাল ৫টার দিকে রুম্পা রাজধানীর শান্তিবাগের বাসা থেকে বের হন। এরপর রাত পৌনে ১১টার দিকে বাসা থেকে আধা কিলোমিটার দূরে সিদ্ধেশ্বরী সার্কুলার রোড থেকে তার লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থলের কাছাকাছি তিনটি ভবনের যেকোনও একটি থেকে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করে পুলিশ। তবে, তাকে কেউ নিচে ফেলে হত্যা করেছে নাকি তিনি আত্মহত্যা করেছেন, এখনও তা জানা যায়নি। এ ঘটনায় হত্যা মামলা হয়েছে।

ঘটনার দিনও রুম্পার সঙ্গে তার বন্ধু আব্দুর রহমান সৈকতের দেখা হয়। তাই প্রাথমিক জিজ্ঞাসাবাদে সৈকতের সম্পৃক্ততা পাওয়ায় তাকে গ্রেফতার করা হয়।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান