আখেরি মোনাজাতে শেষ হবে বিশ্ব ইজতেমা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ জানুয়ারি ২০২০, ০৯:১০আপডেট : ১৯ জানুয়ারি ২০২০, ১১:৪২

আখেরি মোনাজাত, ফাইল ছবি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার (১৯ জানুয়ারি) শেষ হচ্ছে বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব। মোনাজাত শুরু হবে বেলা ১১টা থেকে ১২টার মধ্যে। মোনাজাত পরিচালনা করবেন ভারতের মাওলানা জামশেদ। ইজতেমার প্রথম পর্বের মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশের মাওলানা যোবায়ের।

শুক্রবার ভারতের মুরুব্বি মো. মুরসালিনের আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় দ্বিতীয় পর্বের ইজতেমা। বয়ান শেষে মুসল্লিরা নিজেদের মধ্যে আলোচনা করে কেউ চলে যান রান্নার কাজে। অন্যরা ছোট ছোট দলে ভাগ হয়ে শোনেন ইসলামি আলোচনা। জোহরের নামাজের পর পুনরায় শুরু হয় আমবয়ান।

দ্বিতীয় পর্বের ইজতেমায় যোগ দিতে এসে সড়ক দুর্ঘটনা ও অসুস্থতাজনিত কারণে গতকাল দুপুর পর্যন্ত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

আখেরি মোনাজাত উপলক্ষে যেসব রাস্তা বন্ধ থাকবে: শুক্রবার শুরু হওয়া এই ইজতেমা আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হচ্ছে রবিবার (১৯ জানুয়ারি) দুপুরে। এই অনুষ্ঠানে বিপুল জনসমাগমের কারণে আখেরি মোনাজাত পর্যন্ত বন্ধ রাখা হবে বেশকিছু সড়ক। গাজীপুর মেট্রোপলিটন পুলিশ সূত্রে এ তথ্য জানা গেছে।

আখেরি মোনাজাত উপলক্ষে রবিবার ভোর থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এয়ারপোর্ট থেকে জয়দেবপুর চৌরাস্তা, ঢাকা-সিলেট সড়কের গাজীপুরের মীরের বাজার থেকে টঙ্গী, আব্দুল্লাহপুর-আশুলিয়া সড়কের আব্দুল্লাহপুর থেকে বাইপাস সড়কে যান চলাচল বন্ধ থাকবে।

আখেরি মোনাজাতে অংশ নিতে এবং মোনাজাত শেষে মুসল্লিদের নির্বিঘ্নে ঘরে ফিরে যাওয়ার জন্য এই অংশে যানবাহন বন্ধ রাখা হবে। আখেরি মোনাজাত শেষে ইজতেমা ময়দান থেকে মুসল্লিরা বের হয়ে গেলে যানবাহন চলাচল স্বাভাবিক করা হবে।

এদিকে, মোনাজাত উপলক্ষে ১৬টি বিশেষ ট্রেন সার্ভিসের ব্যবস্থা করা হয়েছে। সব আন্তঃনগর এক্সপ্রেস ট্রেন টঙ্গীতে যাত্রাবিরতি করবে বলে জানিয়েছে রেলওয়ে।

/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম