ভাসানচরে রোহিঙ্গা পাঠানোর বিপক্ষে পররাষ্ট্রমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৩:৪৪আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২০, ১৪:০৯

ভাসানচর ভাসানচরে রোহিঙ্গাদের না পাঠিয়ে বাংলাদেশিদের পাঠানো বা সেখানে একটি রিসোর্ট করার চিন্তা করা যায় বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। 

রবিবার (১৬ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। ভাসানচরে রোহিঙ্গাদের না পাঠানোর বিষয়টি সরকার চিন্তা করছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘এটি আমার চিন্তা। সরকারিভাবে কোনও সিদ্ধান্ত হয়নি। ভাসানচর দেখে আমার খুব পছন্দ হয়েছে। ভাবলাম খামোখা অন্য লোকদের এখানে দেবো কেন।’

তিনি বলেন, ‘ভাসানচরে বিরাট লেক আছে এবং রিসোর্ট হতে পারে। এটি অত্যন্ত সুন্দর জায়গা। শুধু রোহিঙ্গা পাঠানোর বিষয়টি না ভেবে আমরা বিকল্প চিন্তা করতে পারি।’  

দেশে অনেক গৃহহীন আছে এবং ভাসানচরে অর্থনৈতিক কার্যক্রমের সুযোগ আছে জানিয়ে তিনি বলেন, ‘সেখানে অন্য লোকদের পাঠানোর জন্য আমি বলবো।’

/এসএসজেড/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী