করোনা নিয়ে ব্রিফ করবে না আইইডিসিআর, করবে স্বাস্থ্য অধিদফতর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২০, ১৯:২৫আপডেট : ০১ এপ্রিল ২০২০, ২২:৩৬

করোনা নিয়ে ব্রিফ করবে না আইইডিসিআর, করবে স্বাস্থ্য অধিদফতর নভেল করোনাভাইরাস বা কোভিড-১৯ নিয়ে আর সংবাদ সম্মেলন করবে না জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। এখন থেকে এ বিষয়ে নিয়মিত ব্রিফ করবে স্বাস্থ্য অধিদফতর।

বুধবার (১ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের একটি সূত্র বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছে। তবে ঠিক কী কারণে আইইডিসিআর ব্রিফ করবে না, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেনি ওই সূত্রটি।

প্রসঙ্গত, কোভিড-১৯ নিয়ে শুরু থেকে সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআর নিয়মিত সংবাদ সম্মেলন করে তথ্য দিয়ে আসছিল।

এ বিষয়ে জানতে চাইলে প্রতিষ্ঠানের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, ‘ব্রিফ তো চলছে।’ আপনারা কেন আর  সংবাদ সম্মেলন করবেন না, পুনরায় প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমরা তো সবসময় স্বাস্থ্য অধিদফতর থেকেই ব্রিফ করেছি। এখনও স্বাস্থ্য অধিদফতরেরই কেউ না কেউ করছেন।’

আইইডিসিআর কেন করবে না জানতে চাইলে তিনি বলেন, ‘আইইডিসিআরের হিসেবে আমরা কখনও ব্রিফ করিনি। এটা করা হয়েছে অধিদফতরের পক্ষ থেকে।’ তাহলে এখন কেন আর সেটা করা হবে না প্রশ্নে তিনি আবারও বলেন, ‘এখনও আমরাই করছি—স্বাস্থ্য অধিদফতরের পক্ষে থেকে যে কেউ করতে পারে যেকোনও সময়। যিনি ফ্রি থাকবেন তিনিই করবেন।’

আজ  (বুধবার) কেন ব্রিফিংয়ে আইইডিসিআরের কেউ উপস্থিত ছিলেন না জানতে চাইলে অধ্যাপক ডা. সেব্রিনা বলেন, ‘আমি আজ একটু ব্যস্ত ছিলাম।’

/জেএ/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম