দীপ্ত টিভির সংবাদ প্রচার দুই সপ্তাহের জন্য স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২০, ২১:৫২ আপডেট : ১৬ এপ্রিল ২০২০, ২২:৪৯

দীপ্ত টিভির সংবাদ বন্ধ রাখার ঘোষণা দীপ্ত টেলিভিশনের সংবাদ প্রচার দুই সপ্তাহের জন্য স্থগিত করা হয়েছে। সংবাদের অংশবিশেষ শুধু স্ক্রলে রাখার সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। দীপ্ত টিভির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া চ্যানেলটির স্ক্রলেও এই ঘোষণা জানানো হয়েছে।

দীপ্ত টিভির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, চার কর্মীর কোভিড-১৯ পজিটিভ পাওয়ায় এই বিভাগের সব কর্মীকে কোয়ারেন্টিনে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। করোনা পজেটিভ শনাক্তদের মধ্যে একজন রিপোর্টার, একজন নিউজ এডিটর ও দুই জন প্রডিউসার আছেন।

তারা আরও জানান, পুরো বিভাগের কর্মীদের কোয়ারেন্টিন করায় সংবাদ পরিবেশন আপাতত দুই সপ্তাহের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ১৭ এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানা যায়। সংবাদ শুধু স্ক্রলের মাধ্যমে দেওয়া হবে বলে জানান তারা।

এছাড়া চ্যানেলটির স্ক্রলে বলা হয়েছে, আগামী ১৭ এপ্রিল থেকে দুই সপ্তাহের জন্য দীপ্ত টিভির সংবাদ প্রচার বন্ধ থাকবে। এরপর আবার নিয়মিত দীপ্ত টিভির সংবাদ প্রচার করা হবে।

/এসও/টিএন/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
শ্রমিকদের অধিকার ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন
শ্রমিকদের অধিকার ও উন্নত কর্মপরিবেশ নিশ্চিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: মাহদী আমিন
১৪৬ বছরে সুকনা স্টেশন, টয় ট্রেনের ইতিহাস দেখতে নতুন গ্যালারি
১৪৬ বছরে সুকনা স্টেশন, টয় ট্রেনের ইতিহাস দেখতে নতুন গ্যালারি
ট্রাফিক আইন লঙ্ঘনে  ডিএমপির ২৯৯৯ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘনে  ডিএমপির ২৯৯৯ মামলা
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
একদিন ছুটি বাতিল করে প্রজ্ঞাপন জারি
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
ছেলে হত্যার আসামিরা জামিনে এসে বাবাকে মেরে ফেললো, আর মামলা করতে চাই না
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
মাঝরাতে আগুনে পুড়লো ঐতিহ্যবাহী সিনেমা হলসহ ২০ দোকান
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা
এক বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন পুরোপুরি বন্ধ, মারাত্মক লোডশেডিংয়ের আশঙ্কা