জেদ্দা মিশনে কনস্যুলার সেবা শুরু হচ্ছে রবিবার থেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ মে ২০২০, ২১:৪২আপডেট : ২৮ মে ২০২০, ২১:৫১

কনস্যুলেট ভবন, জেদ্দা

করোনাভাইরাসের কারণে থমকে থাকা কর্মকাণ্ড দেশে সরকারি নির্দেশে আবারও সীমিত পরিসরে চালু হচ্ছে। পাশাপাশি দেশের বাইরে দূতাবাসগুলোতেও যেসব কর্মকাণ্ড বন্ধ রাখা হয়েছিল সংশ্লিষ্ট দেশগুলো স্বাভাবিক কর্মকাণ্ডে ফিরতে শুরু করায় দূতাবাসের কাজও সেখানে চালু হচ্ছে স্বাস্থ্যবিধি মেনে। এরই অংশ হিসেবে আগামী রবিবার জেদ্দায় সীমিত আকারে চালু হচ্ছে বাংলাদেশ কনস্যুলেট অফিস। দুইমাসের বেশি কনস্যুলার সেবা স্থগিত রাখার পর এই অফিস চালু হচ্ছে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে।

বৃহস্পতিবার (২৮ মে) জেদ্দা কনস্যুলেট থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বর্তমান অবস্থায় শুধুমাত্র পাসপোর্ট আবেদন জমা ও প্রদান করা হবে।  তবে সেবা পাওয়ার আগে ইমেইল বা মোবাইল ফোনে যোগাযোগ করে সাক্ষাতের সময় জেনে নিতে হবে। সাক্ষাতের সময়সূচি যাদেরকে দেওয়া হবে শুধুমাত্র তারাই ফেসমাস্ক পরে মিশনে যাবেন সেবা গ্রহণের জন্য। 

উল্লেখ্য, সৌদি সরকার ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে আসার পদক্ষেপ গ্রহণ করেছে এবং এই পদক্ষেপের আওতায় সীমিত আকারে অফিস, আদালত, মসজিদ খোলা হচ্ছে।

/এসএসজেড/টিএন/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী