আইনমন্ত্রীর করোনা আক্রান্তের খবর সত্য নয়, তিনি সুস্থ আছেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুন ২০২০, ১৭:৩৪আপডেট : ০৪ জুন ২০২০, ১৭:৫৮

আইনমন্ত্রী আনিসুল হক (ফাইল ফটো) বেশ কিছু সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে আইনমন্ত্রী আনিসুল হক করোনায় আক্রান্ত বলে খবর প্রকাশিত হলেও তা সত্য নয় বলে জানিয়েছে আইন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (৪ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানান মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম।

বিবৃতিতে বলা হয়, ‘আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি বাসায় আছেন এবং সুস্থ আছেন। কিছু কিছু সংবাদমাধ্যম ও সামাজিক মাধ্যমে খবর রটেছে আইনমন্ত্রী নাকি করোনায় আক্রান্ত, যা মোটেও সত্য নয়।’

বিবৃতিতে আরও বলা হয়, প্রকৃত সত্য হলো—গতকাল (৩ জুন) একটি বেসরকারি টিভি চ্যানেল থেকে বাংলাদেশের প্রধান বিচারপতির শারীরিক অবস্থার খোঁজ-খবর নেওয়ার জন্য আইনমন্ত্রীকে ফোন করা হয়। এর জবাবে আইনমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতি করোনাভাইরাসে আক্রান্ত নন। তিনি পুরনো অ্যাজমা সমস্যার কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন এবং সেখানে ডাক্তারের পর্যবেক্ষণে আছেন এবং সুস্থ আছেন।’

চ্যানেলটিতে আইনমন্ত্রীর উক্ত বক্তব্য অস্পষ্টভাবে উপস্থাপিত হওয়ায় বিভ্রান্তি ছড়িয়ে পড়ে যে আইনমন্ত্রী করোনায় আক্রান্ত। আবার কোনও কোনও সংবাদমাধ্যম খবর প্রকাশ করে, ‘প্রধান বিচারপতি করোনার উপসর্গ নিয়ে সিএমএইচে ভর্তি হয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন আইনমন্ত্রী।’ এ বিষয়ে আইনমন্ত্রী জানিয়েছেন, তিনি এ কথা বলেননি। এগুলো গুজব ও ভিত্তিহীন সংবাদ।

আইনমন্ত্রী সুস্থ আছেন এবং তিনি সব ধরনের দাফতরিক কাজ করছেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

/বিআই/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের