আটকে পড়া সৌদি প্রবাসীদের জন্য বিমানের দুই ফ্লাইট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২০, ১৯:৪৯আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২০, ২১:৩২

বিমান বাংলাদেশ ১৬ ও ১৭ মার্চের জেদ্দা ও রিয়াদের বিমানের রিটার্ন টিকিটধারী যাত্রীদের জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ২৬ সেপ্টেম্বর ঢাকা-জেদ্দা ও ২৭ সেপ্টেম্বর ঢাকা-রিয়াদে যাত্রীবাহী ফ্লাইট পরিচালনা করবে। বুধবার (২৩ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।
১৬ ও ১৭ মার্চের ফিরতি টিকিটধারী যাত্রীদের এই ফ্লাইটে বুকিংয়ের জন্য বিমান সেলস অফিসে টিকিট, পাসপোর্ট, সৌদি আরব নির্ধারিত অ্যাপস/ লিংক থেকে অনুমোদন ইত্যাদিসহ আগামীকাল ২৪ সেপ্টেম্বর যোগাযোগ করার জন্য অনুরোধ করছে বিমান। নতুন ফ্লাইট অনুমোদন সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য যাত্রীদেরও বুকিংয়ের জন্য অবহিত করা হবে। অন্য যাত্রীদের এখনই অযথা কাউন্টারে ভিড় না করতে অনুরোধ করেছে বিমান।
যাত্রীদের কোভিড নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক এবং নমুনা সংগ্রহের ৪৮ ঘণ্টার মধ্যে সৌদি আরব পৌঁছাতে হবে। ফলে সব যাত্রীকে ঢাকা থেকে কোভিড পরীক্ষা করতে হবে এবং ঢাকা থেকেই যাত্রা করতে হবে। বিস্তারিত তথ্য বিমানের ওয়েবসাইটে পাওয়া যাবে।
প্রসঙ্গত, ৩০ সেপ্টেম্বরের মধ্যে মাত্র চারটি ফ্লাইট রয়েছে সৌদি অ্যারাবিয়ান সাউদিয়া এয়ারলাইন্সের। এতে সব মিলিয়ে ১০৩২ জন যেতে পারবেন। এ কারণে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) কাওরান বাজারে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ছুটিতে আসা সৌদি প্রবাসীরা। টিকিট না পেয়ে হতাশায় তারা রাস্তা আটকে অবস্থান নেন।

আরও পড়ুন: 

টিকিট সংকটে সৌদি প্রবাসীদের ‘কপাল পোড়ার’ শঙ্কা
সৌদি আরবের ওপর নির্ভর করছে প্রবাসীদের ভাগ্য
সৌদি আরব পৌঁছেছেন ২৫২ প্রবাসী

/সিএ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের