করোনায় মৃতদের মধ্যে ষাটোর্ধ্বদের সংখ্যা সর্বোচ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ অক্টোবর ২০২০, ১৬:৫৫আপডেট : ৩০ অক্টোবর ২০২০, ১৭:৫৯

করোনায় মৃত্যু

করোনায় গত ২৪ ঘণ্টায় আরও ১৯ জন মারা গেছেন। করোনায় এখন পর্যন্ত মারা গেছেন পাঁচ হাজার ৯০৫ জন। এরমধ্যে ষাটোর্ধ্ব রোগী মারা গেছেন তিন হাজার ৭৫ জন, যা মোট মৃতের ৫২.০৭ শতাংশ।

শুক্রবার (৩০ অক্টোবর) দেওয়া বিজ্ঞপ্তিতে স্বাস্থ্য অধিদফতর এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, পাঁচ হাজার ৯০৫ জনের মধ্যে ০ থেকে ১০ বছরের মধ্যে মারা গেছে ২৯ জন; শতকরা হিসাবে ০. ৪৯ শতাংশ। ১১-২০ বছরের মধ্যে ৪৬ জন; যা মোট মৃতের ০. ৭৮ শতাংশ। ২১-৩০ বছরের মধ্যে ১৩৪ জন; যা মোট মৃতের ২. ২৭ শতাংশ। ৩১-৪০ বছরের মধ্যে ৩২৬ জন; যা মোট মৃতের ৫.৫২ শতাংশ। ৪১-৫০ বছরের মধ্যে ৭৩২ জন; যা মোট মৃতের ১২.৪০ শতাংশ। ৫১-৬০ বছরের মধ্যে এক হাজার ৫৬৩ জন; যা মোট মৃতের ২৬.৪৭ শতাংশ। আর ষাটোর্ধ্ব মারা গেছেন তিন হাজার ৭৫ জন; যা মোট মৃতের ৫২.০৭ শতাংশ।

মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে তিন হাজার ৬৬ জন, চট্টগ্রাম বিভাগে এক হাজার ১৭১ জন, রাজশাহী বিভাগে ৩৭১ জন, খুলনা বিভাগে ৪৬৮ জন, বরিশাল বিভাগে ২০০ জন, সিলেট বিভাগে ২৪৫ জন, রংপুর বিভাগে ২৬২ জন এবং ময়মনসিংহ বিভাগে ১২২ জন।

/জেএ/এসটি/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
টেইটের জায়গায় তালহা জুবায়ের, প্রশংসায় ভাসালেন হান্নান সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের