পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে আন্তরিকভাবে কাজ করছে সরকার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২০, ১৪:৫৭আপডেট : ২২ নভেম্বর ২০২০, ১৪:৫৭

বিভাগীয় কমিশনার সমন্বয় সভা পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রী শাহাব উদ্দিন বলেছেন, অবৈধভাবে দখল করা সরকারি বনভূমি পুনরুদ্ধার, পাহাড় ও টিলা কাটা রোধ, লাইসেন্সবিহীন ইটভাটা এবং নিষিদ্ধ ঘোষিত পলিথিনের ব্যবহার বন্ধ করতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে সরকার। শব্দ, বায়ু ও নদী দূষণসহ পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং নদীনালা, জলাশয়, পুকুর ভরাট রোধ, জীববৈচিত্র্য সংরক্ষণেও সরকার আন্তরিকভাবে কাজ করছে।  

রবিবার (২২ নভেম্বর ) সকালে বাংলাদেশ সচিবালয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সভাকক্ষে মন্ত্রিপরিষদ বিভাগ আয়োজিত বিভাগীয় কমিশনার সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এসব কথা বলেন। 

মন্ত্রী বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশ সুরক্ষাসহ জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বাংলাদেশ সফল হবে। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব জনগণের সামনে উপস্থাপন এবং জনগণকে সচেতন করছে সরকার।

মন্ত্রী এসময় উপকূলীয় অঞ্চলে বনায়ন কর্মসূচি বাস্তবায়ন করার মাধ্যমে সংশ্লিষ্ট এলাকার মানুষের জীবনমান উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন।

সভায় বিভাগীয় কমিশনাররা সব ধরনের পরিবেশ দূষণ ও সরকারি বনভূমির অবৈধ দখল রোধ ও পুনরুদ্ধারে জিরো টলারেন্স নীতিতে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন। 

মন্ত্রণালয়ের সচিব জিয়াউল হাসান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার, অতিরিক্ত সচিবরা, অধীন দপ্তর বা সংস্থা প্রধানরা এবং দেশের সব বিভাগীয় কমিশনাররা বক্তব্য রাখেন।

/এসএনএস/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম