ভারত থেকে আসা টিকা প্রয়োগে অনুমতি মিলেছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জানুয়ারি ২০২১, ১৪:৩১আপডেট : ২৬ জানুয়ারি ২০২১, ১৫:০৮

ভারত থেকে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের আনা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৫০ লাখ ডোজ টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে ঔষধ প্রশাসন অধিদফতর। আজ মঙ্গলবার (২৬ জানুয়ারি) সংবাদ সম্মেলনে ঔষধ প্রশাসন অধিদফতরের মহাপরিচালক মেজর জেনারেল মাহবুবুর রহমান সাংবাদিকদের এ কথা জানান।

মহাখালীতে ডিজিডি’র সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে মেজর জেনারেল মাহবুবুর রহমান জানান, ভারত থেকে আসা টিকা পরীক্ষা-নিরীক্ষা করে প্রথম চালানের ৫০ লাখ ডোজ টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছেন তারা। ভারত থেকে আসা টিকা ব্যবহারে অনুমতি মিলেছে

তিনি বলেন, ‘টিকার প্রতিটা লটের নমুনা পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করা হয়েছে। আগামীকাল বুধবার এই টিকা দিয়েই শুরু হবে করোনাভাইরাসের টিকাদান কর্মসূচি। এই ভ্যাকসিনটি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি। যুক্তরাজ্যের সর্বোচ্চ সংস্থা এই টিকা ব্যবহারের অনুমোদন দিয়েছে এবং সে দেশে এটি প্রয়োগ করা হচ্ছে। ভারতের সেরাম ইনস্টিটিউট বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ডে বিশ্বমানের টিকা উৎপাদনকারী প্রতিষ্ঠান। গত ১৬ জানুয়ারি থেকে ভারতে এই ভ্যাকসিন প্রয়োগ করছে। ভারতের সেসব কাগজ পরীক্ষা করা হয়েছে।’

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার (২৭ জানুয়ারি) কোভিড-১৯ ভ্যাকসিনেশন কার্যক্রম উদ্বোধন করবেন। অনলাইনে ডিজিটাল ভ্যাকসিন ম্যানেজমেন্ট সিস্টেম ‘সুরক্ষা’তে রেজিস্ট্রেশন ছাড়া এ ভ্যাকসিন কাউকে দেওয়া হবে না বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে।

আরও পড়ুন-

কোভিড টিকাদান উদ্বোধন করতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

ভ্যাকসিন নিতে হলে যা যা করতে হবে

‘৪-৫ দিনের মধ্যে ভ্যাকসিন দেশের সব জেলায় পৌঁছে দিতে পারবো’

করোনা ভ্যাকসিনের প্রথম চালান পৌঁছেছে ঢাকায়

/জেএ/এফএস/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী