‘বিমানের কোনও অঙ্গে ক্যানসার হলে ফেলে দিতে কুণ্ঠাবোধ করবো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২১, ১৮:০৭আপডেট : ০১ মার্চ ২০২১, ১৮:০৭

বিমান বাংলাদেশের এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও ড. আবু সালেহ্‌ মোস্তফা কামাল বলেছেন, ‘আমি সবাইকে নিয়ে একসঙ্গে সুন্দরভাবে কাজ করতে চাই। যদি কখনও দেখি আমার কোনও অঙ্গে ক্যান্সার হয়ে গেছে, সেই অঙ্গ ফেলে দিলে বাকি অঙ্গগুলো ঠিকমতো কাজ করবে, সেক্ষেত্রে ক্যানসার আক্রান্ত অঙ্গ ফেলে দিতে কুণ্ঠা বোধ করবো না।’

সোমবার (১ মার্চ) দুপুর ৩টায় কুর্মিটোলায় বিমান বাংলাদেশের প্রধান কার্যালয় বলাকায় তিনি সংবাদ সম্মেলনে একথা বলেন। 

ড. আবু সালেহ্‌ মোস্তফা কামাল বলেন, ‘দায়িত্ব নিয়েই আমি বিমানের সবার সঙ্গে বসেছি। আমি সবাইকে বলি, আমি যদি নির্মোহ থাকি, যদি নির্লোভ থাকি তাহলেই বিমানে নির্ভয়ে কাজ করতে পারবে। এই শব্দগুলোর শুদ্ধি অভিযান পরিচালনার সঙ্গে যোগসূত্র আছে।’

বিমানে দায়িত্ব নিয়ে প্রথম কোন কাজটিকে চ্যালেঞ্জ মনে করছেন- জানতে চাইলে এমডি বলেন, 'আমার প্রথম দায়িত্ব ও স্বপ্ন বিমানের শিডিউল ঠিক রাখা। এটা আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার সঙ্গে কোভিড সিচ্যুয়েশন আছে, অন্যান্য পরিবহন সেক্টর আছে। তবে আমার আছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ শিডিউল।’ 

বিমান কর্মীদের বেতন বর্তমানে কমানো হয়েছে, তা আবার কবে আগের পর্যায়ে নেওয়া হবে-এবিষয়ে এক প্রশ্নের জবাবে এমডি বলেন, ‘বিশ্বব্যাপী কোভিডকালীন সময়ে টিকে থাকার জন্য আমাদের দুইটাই পদ্ধতি ছিল। এক, লোক কমিয়ে বাকিদের স্যালারি ঠিক রাখা। দুই, মানবিক দিক বিবেচনা করে সবাই শেয়ার করে খাওয়া (কাউকে ছাঁটাই না করে স্যালারি কমানো)। আমরা দ্বিতীয় পদ্ধতি অবলম্বন করেছি। এই সিদ্ধান্ত বিমানের পর্ষদে হয়েছে। বৈশ্বিক পরিস্থিতি, আর্থিক অবস্থাসহ সবকিছু মিলে যখন পরিস্থিতি স্বাভাবিক হবে তখনই এবিষয়ে পর্ষদ আবার সিদ্ধান্ত নেবেন।’

ড. আবু সালেহ্‌ মোস্তফা কামাল গত ২৫ ফেব্রুয়ারি সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে যোগদান করে দায়িত্বপালন শুরু করেন।

/সিএ/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের