নিবন্ধন ৪৯ লাখ, টিকা নিয়েছেন ৩৬ লাখের বেশি মানুষ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২১, ১৯:০০আপডেট : ০৬ মার্চ ২০২১, ১৯:০০

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জন। তার মধ্যে পুরুষ ২৩ লাখ ৫৫ হাজার ৪২৩ জন আর নারী ১৩ লাখ ২৬ হাজার ৭২৯ জন। পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছে ৮২৫ জনের। শুক্রবার (৬ মার্চ) বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৯ লাখ দুই হাজার ৯৪৮ জন।

শুক্রবার ( ৬ মার্চ) স্বাস্থ্য অধিদফতর টিকা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

৭ ফেব্রুয়ারি থেকে সরকারি ছুটির দিন বাদে প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এ টিকাদান কর্মসূচি চলে।

অধিদফতর জানায়, শুক্রবার টিকা নিয়েছেন এক লাখ ৯৮৩ জন। তাদের মধ্যে পুরুষ ৬১ হাজার ৩৫৪ আর নারী ৩৯ হাজার ৬২৯।

বিজ্ঞপ্তিতে জানা যায়, মোট টিকা নেওয়া ৩৬ লাখ ৮২ হাজার ১৫২ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন ১১ লাখ ৫০ হাজার ২৫৪ জন, ময়মনসিংহ বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৫৫ হাজার ৮৪ জন, চট্টগ্রাম বিভাগে টিকা নিয়েছেন সাত লাখ ৮৬ হাজার ২৫৪ জন, রাজশাহী বিভাগে টিকা নিয়েছেন তিন লাখ ৯৯ হাজার ৪৩৫জন, রংপুর বিভাগে টিকা নিয়েছেন তিন লাখ ৩৬ হাজার ১২৯ জন, খুলনা বিভাগে টিকা নিয়েছেন চার লাখ ৭০ হাজার ৪৬৪ জন, বরিশাল বিভাগে টিকা নিয়েছেন এক লাখ ৬৯ হাজার ৩৫৫ জন আর সিলেট বিভাগে টিকা নিয়েছেন দুই লাখ ১৫ হাজার ১৭৭ জন।

শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত টিকার জন্য নিবন্ধন করেছেন ৪৯ লাখ দুই হাজার ৯৪৮ জন।

/জেএ/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের