আরও ১২ লাখ টিকা পাঠাচ্ছে ভারত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২১, ১২:২১আপডেট : ২৫ মার্চ ২০২১, ১২:৪৬

উপহার হিসেবে বাংলাদেশকে আরও ১২ লাখ করোনা প্রতিরোধী ভ্যাকসিন পাঠাচ্ছে ভারত। আগামীকাল শুক্রবার মহান স্বাধীনতা দিবসে (২৬ মার্চ) এই টিকা ঢাকায় এসে পৌঁছানো কথা রয়েছে। স্বাস্থ্য অফিদফতরের ইপিআই কর্মসূচির লাইন ডিরেক্টর শামসুল হক এই তথ্য জানান।

এই কর্মকর্তা জানান, আগামীকাল দুপুরের মধ্যে টিকা এসে পৌঁছাতে পারে। তবে কোন ফ্লাইটে বা কখন টিকা আসবে সেই তথ্য আমরা এখনও হাতে পাইনি।

এর আগে গত ২১ জানুয়ারি শুভেচ্ছা হিসেবে বাংলাদেশকে প্রথম ২০ লাখ ডোজ কোভিড ভ্যাকসিন (কোভিশিল্ড) পাঠায় ভারত। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় ভারতের রাষ্ট্রদূত বিক্রম দোরাইস্বামী এক অনুষ্ঠানে টিকা হস্তান্তর করেন। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন, স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোহাম্মাদ শাহরিয়ার আলমসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাসহ অনেকে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন- উপহারের ২০ লাখ টিকা বুঝিয়ে দিলো ভারত

একদিনে টিকা নিলেন প্রায় ৭৯ হাজার মানুষ

উল্লেখ্য, গত ৫ নভেম্বর বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং ভারতের সেরাম ইনস্টিটিউট ত্রিপক্ষীয় চুক্তি সই করে। চুক্তির আওতায় সেরাম ইনস্টিটিউট তিন কোটি টিকা বাংলাদেশকে রফতানি করবে বলে কথা রয়েছে। এগুলো ভারতের সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা।

এখন পর্যন্ত ভারত থেকে টিকা এসেছে মোট ৯০ লাখ ডোজ। উপহার হিসেবে গত ২১ জানুয়ারি প্রথমে আসে ২০ লাখ ডোজ। সরকারের অর্থে কেনা টিকার প্রথম চালানে ২৫ জানুয়ারি আসে ৫০ লাখ ডোজ, সর্বশেষ ফেব্রুয়ারি মাসের ২৩ তারিখ আসে ২০ লাখ ডোজ। এখন আরও আসছে ১২ লাখ ডোজ।

গত ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া করোনাভাইরাস প্রতিরোধী জাতীয় টিকাদান কর্মসূচিতে অংশ নিয়ে দেশে এখন পর্যন্ত টিকা নিয়েছেন ৫০ লাখ ৬৯ হাজার ৪৯ জন।

/জেএ/এফএস/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
আমিরাতের ৫ হাজার ভিসা বাতিলের খবর সঠিক নয়: প্রতিমন্ত্রী
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
একদিন পরই হবিগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক বলছে প্রশাসন, ১৪৪ ধারা প্রত্যাহার
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
শুধু জিততে নয়, সম্মান আদায় করতেই অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ: শান্ত
এইচআইভি আক্রান্ত কর্নাটকের আড়াই লাখের বেশি মানুষ
এইচআইভি আক্রান্ত কর্নাটকের আড়াই লাখের বেশি মানুষ
সর্বাধিক পঠিত
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
২ কোটি ৩৫ লাখ টাকা নিয়ে ভারতে পালানোর সময় দুই কর্মকর্তা ধরা
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
ইমনকে ধরতে অভিযান চালায় ৯টি টিম, পুলিশকে বলেন নাম মিরাজ বাড়ি ঢাকায়
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
বাংলাদেশ থেকে ৩ লাখ ও মালয়েশিয়া থেকে ৫ হাজার রোহিঙ্গা ফেরত নিতে রাজি মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
৪ দিন আগে কীভাবে দেশে ঢুকেছেন দুর্ধর্ষ ইমন, সাজ্জাদ ও রায়হান কোথায়?
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ
ডা. মুরাদ হাসানের জন্য পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের আদেশ