‘হেফাজতের ঘাড়ে বন্দুক রেখে সহিংসতা চালাচ্ছে অন্যান্য গোষ্ঠী’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ মার্চ ২০২১, ১৪:৫৭আপডেট : ২৯ মার্চ ২০২১, ১৫:৩৬

হেফাজতে ইসলামের ঘাড়ে বন্দুক রেখে অন্যান্য গোষ্ঠী সহিংসতা চালাচ্ছে বলে অভিযোগ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। সোমবার (২৯ মার্চ) দুপুরে ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এ কথা বলেন। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতকর্মীদের বিক্ষোভ

তিনি বলেন, ‘হেফাজত ছাড়াও অন্যান্য গোষ্ঠী এ ধরনের হামলার সঙ্গে জড়িত। তারা হেফাজতের ঘাড়ে বন্দুক রেখে সহিংসতা চালাচ্ছে। নাশকতাকারীদের চিহ্নিত করতে সিসিটিভি, বিভিন্ন ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র বিচার-বিশ্লেষণ করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতকর্মীদের বিক্ষোভ

এছাড়াও যারা অনলাইনে নাশকতায় উসকানি দিয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, ‘সম্প্রতি স্বাধীনতা দিবস কেন্দ্রিক যে সহিংসতা হচ্ছে এখানে অনলাইনে উসকানি দেওয়া হয়েছে। এ ব্যাপারে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হবে।’

ডিএমপির একটি সূত্র জানিয়েছে, গত ২৫ মার্চ থেকে নাশকতার কারণে ডিএমপির বিভিন্ন থানায় পাঁচটি মামলা হয়েছে। আরও মামলা প্রক্রিয়াধীন রয়েছে। ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতকর্মীদের বিক্ষোভ

প্রসঙ্গত, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে বিক্ষোভ ও সহিংসতা হচ্ছে দেশে। রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্তে হেফাজতের কর্মীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ আহত হয়েছেন শতাধিক। প্রাণহানি ও জনগণের সম্পদ নষ্টের ঘটনাও ঘটেছে।  

আরও পড়ুন: 

বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষ

বায়তুল মোকাররম এলাকায় সংঘর্ষের ঘটনায় পুলিশের মামলা, আসামি ৬০০

 

/এআরআর/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী