প্রবাসী কর্মীদের জন্য ফ্লাইটের অনুমতি দিলো বেবিচক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ এপ্রিল ২০২১, ১৩:০৩আপডেট : ১৬ এপ্রিল ২০২১, ১৩:০৩

প্রবাসী কর্মীদের জন্য পাঁচটি দেশে বিমান বাংলাদেশকে ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। আগামীকাল শনিবার (১৭ এপ্রিল) ভোর ৬টা থেকে প্রবাসী কর্মীদের জন্য পাঁচটি দেশে ফ্লাইট যাবে।

বিমান বাংলাদেশ এয়ারাইন্স জানিয়েছে,  ১৭ এপ্রিল ভোর ৬টা থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা, দুবাই, আবুধাবি, মাস্কাট, দোহা ও সিঙ্গাপুরে ফ্লাইট পরিচালনা শুরু হবে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) রাতে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিমান।

বিমান জানিয়েছে, ১৭ এপ্রিলের ভোর ৬টার পরের শিডিউল ফ্লাইটে আসন সংরক্ষিত। যাত্রীদের করোনার নেগেটিভ সনদসহ যাত্রার ৬ ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে হবে। রিয়াদগামী ১৭ এপ্রিলেরর ফ্লাইট বিজি ৫০৩৯ ভোর ৪টার পরিবর্তে ভোর সোয়া ৬টায় ছেড়ে যাবে। বিস্তারিত তথ্যের জন্য বিমানের যেকোনও সেলস্ অফিস অথবা বিমান কল সেন্টার নম্বর ০১৯৯০ ৯৯৭ ৯৯৭ এ যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে।

/সিএ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী