মহাসড়কে বসবে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২১, ১৭:১২আপডেট : ২১ এপ্রিল ২০২১, ১৭:১২

মহাসড়কে অতিরিক্ত পণ্য পরিবহন ঠেকাতে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র বসানোর উদ্যোগ নিয়েছে সরকার। দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কে বসবে এসব এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র। ১৮৮ কোটি ৩৫ লাখ ৫৬ হাজার ৪৫৬ টাকা ব্যয়ে এই কেন্দ্র স্থাপনের পূর্তকাজের জন্য ঠিকাদার প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে সরকার।

বুধবার (২১ এপ্রিল) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ভার্চুয়াল বৈঠকে এ সংক্রান্ত ক্রয় প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে।

এসময় মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব . শাহিদা আক্তার বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের বিষয়টি অনুমোদন হয়েছে। যেসব মহাসড়কে আমাদের পরিবহনের জন্য এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপনের প্রস্তাব এসেছিল সেগুলো একটার পর একটা অনুমোদন হচ্ছে।

মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব ড. শাহিদা আক্তার জানান, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক ‘গুরুত্বপূর্ণ মহাসড়কে পণ্য পরিবহনের উৎসমুখে এক্সেল লোড নিয়ন্ত্রণ কেন্দ্র স্থাপন’ প্রকল্পের প্যাকেজ নং পিডব্লিউ-০২ এর পূর্ত কাজের ঠিকাদার প্রতিষ্ঠান হিসেবে স্পেক্ট্রা ইঞ্জিনিয়ার্স লিমিটেড নিয়োগের প্রস্তাবে অনুমোদন দিয়েছে কমিটি।

ড.শাহিদা বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক ‘কক্সবাজার থেকে টেকনাফ সড়ক (এন-১) উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০১ এর আওতায় কক্সবাজার থেকে উখিয়া ২৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৩ কোটি ৪৩ লাখ ৩ হাজার ৩৬০ টাকার অনুমোদন দেওয়া হয়েছে।

এছাড়াও সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন সড়ক ও জনপথ অধিদফতর কর্তৃক ‘কক্সবাজার-টেকনাফ সড়ক (এন-১) উন্নয়ন’ প্রকল্পের প্যাকেজ নং ডব্লিউপি-০২ এর আওতায় উখিয়া থেকে উনচিপ্রাং ২৫ কিলোমিটার সড়ক উন্নয়ন কাজের ভেরিয়েশন বাবদ অতিরিক্ত ১৬ কোটি ৩১ লাখ ৪৪ হাজার ৯৯৮ টাকার অনুমোদন দেওয়া হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য, মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সচিব ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এমআর/
সম্পর্কিত
দীর্ঘ সময়ে চন্দ্রা পার হওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে শত শত গাড়ি
ঢাকা-আরিচা ও নবীনগর-চন্দ্রা মহাসড়কে ধীরগতি
বেতনের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, আটকে আছে গাড়ি
সর্বশেষ খবর
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের