দেশে ভারতীয় ভ্যারিয়েন্টের প্রচারে বিদেশ যাওয়ায় ভাটা

শেখ শাহরিয়ার জামান
১৩ মে ২০২১, ২২:৪১আপডেট : ১৩ মে ২০২১, ২২:৪১

করোনার কারণে ১৪ এপ্রিল থেকে বিমান চলাচল স্থগিত করে সরকার। ফলে প্রবাসী শ্রমিকদের মধ্যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে আসছিল বা কাজে যোগদানে তাড়া ছিল, তারা পড়ে বিপদে। ১৭ এপ্রিল থেকে বিশেষ ফ্লাইটের মাধ্যমে বিদেশে শ্রমিক পাঠানো শুরু করে সরকার। ভালোই চলছিল তাতে। কিন্তু বাধ সাধলো ভারতীয় ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টে আক্রান্ত সাতজন রোগীর খোঁজ পাওয়া যায় দেশে। আর তা নিয়ে গণমাধ্যমে তোলপাড়ের কারণে সিঙ্গাপুর, মালয়েশিয়া, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও ওমানসহ অন্যান্য কয়েকটি দেশে বাংলাদেশিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘১৭ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এক লাখ ১০ হাজার শ্রমিক বিদেশ গেছে। এই ধারা অব্যহত থাকতো, যদি না ভারতীয় ভ্যারিয়েন্টের বিষয়টি এভাবে সামনে না আসতো।’

এরমধ্যে সবচেয়ে বেশি শ্রমিক গেছে সংযুক্ত আরব আমিরাতে ৪৩ হাজার। এরপরে রয়েছে সৌদি আরব ৩৩ হাজার। এ ছাড়া কাতারে ১৭ হাজার, ওমানে ৫৪০০, সিঙ্গাপুরে ১১০০, কুয়েতে ৩৭০০ ও বাহরাইনে ২৬০০ জন গেছে।

এ বিষয়ে আরেক কর্মকর্তা বলেন, গোটা বিষয়টির একটি ভালো ব্যবস্থাপনা করাছিলাম। কিন্তু গণমাধ্যমে ভারতীয় ভ্যারিয়েন্টের খবর ফলাও করে প্রকাশ হওয়ার কারণে শ্রমিক গ্রহণকারী দেশগুলো কিছুটা আতঙ্কের মধ্যে পড়ে যায়।

বিদেশের সবচেয়ে বড় শ্রমবাজার সৌদি আরব এখনও শ্রমিক নেওয়া বন্ধ করেনি কেন জানতে চাইলে তিনি বলেন, মধ্যপ্রাচ্যের মধ্যে কোভিড পরিস্থিতি মোকাবিলায় সৌদি আরব অনেক এগিয়ে রয়েছে। তবে বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে তারা জানে। এখানে খারাপ কিছু হলে তারা বাংলাদেশিদের ঢোকা নিষিদ্ধ করবে।

উল্লেখ্য, গত বছর করোনাভাইরাসের প্রথম ঢেউয়ে প্রচুর বাংলাদেশি ফেরত এসেছিল। তাদের অনেকেই ফিরে যেতে পারেনি। পরের দফায় প্রচুর শ্রমিক বিদেশে যেতে পেরেছে। ফেরত এসেছে তাদের অর্ধেক।

/এফএ/
সম্পর্কিত
'ডেল্টার চেয়ে বিপজ্জনক' ল্যামডা ভ্যারিয়েন্ট ছড়াচ্ছে দেশে দেশে
ডেল্টা ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাব, সিডনিতে লকডাউন ঘোষণা
যুক্তরাষ্ট্রে ছড়িয়ে পড়তে পারে ভারতীয় ভ্যারিয়েন্ট: সিডিসি
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম