কঙ্গোয় মিলিশিয়াদের বিরুদ্ধে বাংলাদেশি শান্তিরক্ষীদের সফল অভিযান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ মে ২০২১, ১৬:৩৪আপডেট : ১৯ মে ২০২১, ১৬:৪৯

কঙ্গোর পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে মিলিশিয়া বাহিনীর বিরুদ্ধে অভিযান চালিয়ে একটি গ্রামের বাসিন্দাদের উদ্ধার করেছে মিশনে কর্মরত বাংলাদেশ সেনাবাহিনীর শান্তিরক্ষীরা। গত ১৬ মে এই অভিযান চালায় বাংলাদেশি শান্তিরক্ষীরা।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, ডেমোক্র্যাটিক রিপাবলিক কঙ্গোর (ডিআর কঙ্গো) পূর্বাঞ্চলীয় প্রদেশ ইতুরিতে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে নিয়োজিত বাংলাদেশ সেনাবাহিনীর রেপিড ডেপ্লয়মেন্ট ব্যাটালিয়ন (ব্যানআরডিবি-৪) গত ১৬ মে স্থানীয় সময় বিকাল ৪টার দিকে একটি সফল অভিযান পরিচালনা করে লেঙ্গা গ্রামের অধিবাসীদের কোডেকো মিলিশিয়াদের আক্রমণ থেকে রক্ষা করে।

কঙ্গোয় মিলিশিয়াদের বিরুদ্ধে বাংলাদেশি শান্তিরক্ষীদের সফল অভিযান

কোডেকো মিলিশিয়া বাহিনীর লুটপাট এবং অগ্নিসংযোগের তথ্য পেয়ে ব্যানআরডিবি-৪-এর শান্তিরক্ষী টহল দল সাঁজোয়া যানসহ দ্রুততার সঙ্গে ঘটনাস্থলে উপস্থিত হলে মিলিশিয়া বাহিনী বাংলাদেশি শান্তিরক্ষী টহল দলের ওপর গুলিবর্ষণ শুরু করে। প্রত্যুত্তরে তারা সাহসিকতার সঙ্গে মিলিশিয়া বাহিনীর ওপর পাল্টা আক্রমণ করে। বাংলাদেশের শান্তিরক্ষীদের প্রবল প্রতিরোধের মুখে মিলিশিয়া বাহিনী গ্রাম ত্যাগে বাধ্য হয়। এ সময় শান্তিরক্ষী বাহিনী স্থানীয় একজন ব্যক্তিকে আহত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করে। পরে মিলিশিয়া বাহিনীর গুলিতে নিহত স্থানীয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে।

অভিযান পরিচালনাকারী বাংলাদেশি জাতিসংঘ শান্তিরক্ষীদের কোনও ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া যায়নি।

/জেইউ/এমআর/এমওএফ/
সম্পর্কিত
প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ 
সমুদ্রপথে জ্বালানিবাহী জাহাজের নিরাপত্তায় বাংলাদেশ নৌবাহিনী 
যান্ত্রিক ত্রুটি নিয়ে যশোরে প্রশিক্ষণ বিমানের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম