প্যালেস্টাইন ইস্যুতে বাংলাদেশের অবস্থান সন্দেহের ঊর্ধ্বে: পররাষ্ট্র সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ মে ২০২১, ১৬:৪৫আপডেট : ২৩ মে ২০২১, ১৭:০৩

প্যালেস্টাইনের পক্ষে ও ইসরায়েলের বিপক্ষে বাংলাদেশের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন।

রবিবার (২৩ মে) নিজ দফতরে বাংলা ট্রিবিউনকে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র সচিব বলেন, ‘আমাদের অবস্থানের কোনও পরিবর্তন হয়নি। প্যালেস্টাইনের প্রতি আমাদের সমর্থন এবং ইসরায়েলের বিরোধিতা নিয়ে প্রশ্ন ও সন্দেহ করার কোনও সুযোগ নেই।’

প্যালেস্টাইনের চলমান সংকট নিয়ে তিনি বলেন, ‘বাংলাদেশ তাদের আর্থিক সাহায্য এবং মেডিক্যাল সামগ্রী দেবে।’

এর আগে রবিবার পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন অন্য একটি গণমাধ্যমকে বলেন, ‘আমি বিষয়টি শোনার পরে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলাপ করে জেনেছি—পাসপোর্টে ইসরায়েল সফর সংক্রান্ত নিষেধাজ্ঞার বিষয়টি তুলে দেওয়ার সিদ্ধান্ত ছয় মাস আগে নেওয়া হয়েছে।’

তিনি বলেন, ‘তবে এর মানে এই নয় যে আমাদের অবস্থানের কোনও পরিবর্তন হয়েছে।’

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
খুব শিগগিরই ইরানের ইসলামি শাসনব্যবস্থার পতন: নেতানিয়াহু
ইসরায়েলি বাহিনীর হাতে বাড়ছে ফিলিস্তিনি শিশু-কিশোর নিহতের ঘটনা
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ