চীনের টিকায় অগ্রাধিকার পাবেন বিশ্ববিদ্যালয়-মেডিক্যাল শিক্ষার্থীরা: স্বাস্থ্যমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মে ২০২১, ১৩:৪৭ আপডেট : ৩১ মে ২০২১, ১৩:৫২

স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, ‘চীন থেকে করোনাভাইরাসের যে দেড় কোটি টিকা আসবে তা অগ্রাধিকার ভিত্তিতে বিশ্ববিদ্যালয় ও মেডিক্যাল শিক্ষার্থীদের দেওয়া হবে। একেক দফায় ৫০ লাখ করে তিন দফায় এই টিকা দেশে আসবে।’ সোমবার (৩১ মে) দুপুরে মন্ত্রিপরিষদের বৈঠক শেষে সচিবালয়ে সাংবাদিকদের একথা বলেন তিনি।

করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ার পরেও সীমান্তবর্তী সাত জেলায় লকডাউন না করা প্রসঙ্গে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘ওই জেলাগুলোতে আম, লিচুসহ মৌসুমি ফল উৎপাদন হয়েছে। এসব ফল ওইসব অঞ্চলের প্রধান অর্থকরী ফসল। চাষিরা যাতে সেগুলো বাজারজাত করতে পারেন, এই মানবিক চিন্তা থেকেই সেখানে লকডাউন করা হয়নি।’

রাশিয়ার টিকা পাওয়ার বিষয়ে তিনি বলেন, ‘রাশিয়া থেকেও আমরা টিকা পাবো। এ বিষয়ে আলাপ-আলোচনা চলছে।’   

/এসআই/এমএএ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
দুবাইয়ে বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
দুবাইয়ে বিশ্ব সরকার সম্মেলনে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কুকুর ছানাগুলো, প্রাইভেটকারের চাপায় ৪টির মৃত্যু
মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল কুকুর ছানাগুলো, প্রাইভেটকারের চাপায় ৪টির মৃত্যু
গোপালগঞ্জের সন্দেহজনক লেনদেন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
গোপালগঞ্জের সন্দেহজনক লেনদেন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
হাতিরঝিলে প্রবাসীকে হত্যাচেষ্টার ঘটনায় একজন গ্রেফতার
হাতিরঝিলে প্রবাসীকে হত্যাচেষ্টার ঘটনায় একজন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
খুলনার সব জেলা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকায় বাস চলাচল বন্ধ
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
আ.লীগের সাবেক এমপির বাড়িতে অগ্নিসংযোগ, স্থানীয়দের ধাওয়া খেয়ে পালালো হামলাকারীরা
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে নতুন কী জানালো ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
গভীর রাতে মহাসড়কে আ.লীগ-পুলিশ সংঘর্ষ, যোগ দিলেন বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা
এক জেলার আইনজীবীদের নির্বাচনে এক প্যানেলের নিরঙ্কুশ জয়, এক পদেও জেতেনি জামায়াতপন্থিরা