সামাজিক নিরাপত্তা কার্যক্রমে নারী এমপিদের সম্পৃক্ত করার সুপারিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ জুন ২০২১, ১৫:৫৪আপডেট : ০৯ জুন ২০২১, ১৭:০৩

সামাজিক নিরাপত্তা কার্যক্রমে স্থানীয় সংসদ সদস্যদের পাশাপাশি সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্যদের সম্পৃক্ত করার সুপারিশ করেছে সংসদীয় কমিটি। কমিটি এ বিষয়ে মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছে।

বুধবার (৯ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি রাশেদ খান মেননের সভাপতিত্বে বৈঠকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, বদরুদ্দোজা মো. ফরহাদ হোসেন, আরমা দত্ত, শবনম জাহান এবং কাজী কানিজ সুলতানা এবং বিশেষ আমন্ত্রণে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান অংশ গ্রহণ করেন।

বৈঠকে ডাটা ব্যবস্থাপনার মাধ্যমে বর্তমানে সবধরনের সামাজিক নিরাপত্তা ভাতা প্রায় শতভাবে সুবিধাভোগীর ব্যক্তিগত হিসা্বে পৌঁছে যাচ্ছে বলে  মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়। এ বিষয়ে ২০২০-২১ অর্থবছর থেকে বয়স্ক ভাতা, বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা, অসচ্ছল প্রতিবন্ধী ভাতা এবং প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্য শিক্ষা উপবৃত্তির টাকা জি টু পি (গভর্নমেন্ট টু পাবলিক) পদ্ধতিতে বিতরণের কাজ চলমান আছে। গত ৭ জুন পর্যন্ত এ চারটি কর্মসূচির আওতায় ৮৮  লাখ ৫০ হাজার ভাতাভোগীদের মধ্যে ৮৭ রঅখ ৭৫ হাজার ৬০০ জনের (৯৯.১৬%) ডাটা এমএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম)-এ অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকিদের এন্ট্রি ও ভেলিডেশনের কাজ চলমান আছে। এ কাজের জন্য কমিটি  সন্তোষ প্রকাশ করে এবং সারাদেশে এ কাজের সঙ্গে সম্পৃক্ত সকলকে ধন্যবাদ জানিয়েছে।

বৈঠকে করোনাকালে সবচেয়ে ক্ষতিগ্রস্ত অটিস্টিক শিশুদের জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ এবং বিশেষ শিক্ষা শিক্ষক প্রশিক্ষণ কলেজের কার্যক্রম অত্যন্ত সতর্কতা ও যত্ন সহকারে পরিচালনার সুপারিশ করা হয়।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
অলসতা মনে হলেও যে অভ্যাসগুলো হতে পারে বুদ্ধিমত্তার লক্ষণ
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
হঠাৎ রেমিট্যান্স আসা কমে গেলো
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের