২৪ ঘণ্টায় ৮২ জনের মৃত্যু, শনাক্ত ৩ হাজার ৬৪১

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২১, ১৮:০৬ আপডেট : ২০ জুন ২০২১, ১৯:৪৫

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৮২ জন আর শনাক্ত হয়েছেন ৩ হাজার ৬৪১ জন। রবিবার (২০ জুন) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। গত ২৯ এপ্রিলের পর এটিই একদিনে সর্বাধিক মৃত্যু। এপ্রিলের ২৯ তারিখে মারা গিয়েছিলেন ৮৮ জন।

এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মারা গেছেন ১৩ হাজার ৫৪৮ জন। মোট শনাক্ত ৮ লাখ ৫১ হাজার ৬৮৮ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ জন, এখন পর্যন্ত সুস্থ ৭ লাখ ৮২ হাজার ৬৫৫।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ২৬২টি, অ্যান্টিজেন টেস্টসহ নমুনা পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। এখন পর্যন্ত ৬৩ লাখ ২৭ হাজার ৭৩৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৬ দশমিক ৩৮ শতাংশ। এখন পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৪৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় প্রতি ১০০ জনে সুস্থ হয়েছেন ৯২ দশমিক ১২ জন। মৃত্যুর হার ১ দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে ৫৫ জন পুরুষ এবং নারী ২৭ জন। এখন পর্যন্ত পুরুষ ৯ হাজার ৭১২ জন এবং নারী ৩ হাজার ৮৩৬ জন মারা গেছেন।

বয়স বিশ্লেষণে দেখা যায় যায়, গত ২৪ ঘণ্টার মৃতদের মধ্যে ৬০ ঊর্ধ্ব  ৩৮ জন, ৫১ থেকে ৬০ বছর বয়সী ২১ জন, ৪১ থেকে ৫০ বছর বয়সী ১১ জন, ৩১ থেকে ৪০ বছর বয়সী ৯ জন, ২১ থেকে ৩০ বছর বয়সী ২ জন এবং ১১ থেকে ২০ বছর বয়সী একজন।

বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে মারা গেছেন ২১ জন। চট্টগ্রামে ৯ জন, রাজশাহীতে ১২ জন, খুলনায় ৩২ জন, বরিশালে ১ জন, সিলেটে ২ জন , রংপুরে ১ জন ও ময়মনসিংহে ৪ জন মারা গেছেন। ২৪ ঘণ্টায় সরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন ৭১ জন, বেসরকারি হাসপাতালে ৮ জন এবং বাসায় ৩ জন।

/এসও/এমআর/এমওএফ/
সম্পর্কিত
১৪ মাস পর সিলেটে ফের করোনা শনাক্ত 
করোনাকালে ‘সর্বনাশের’ শুরু, শিখন ঘাটতি পূরণ হবে কবে
করোনার চেয়ে বার্ড ফ্লু ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা বিজ্ঞানীদের
সর্বশেষ খবর
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
মিরপুরে উচ্ছেদ অভিযান: সাংবাদিক ও পুলিশের ওপর হামলাকারী কারা
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
গ্রেফতার শুনানিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালের ভগ্নিপতি, ‘ছাত্রশিবিরে জড়িত ছিলাম’
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
সন্ত্রাসের বিরুদ্ধে ‘অলআউট অ্যাকশনে’ পুলিশ
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
বিয়ের আয়োজনেই কি বোঝা যায়, দাম্পত্য কেমন হবে?
সর্বাধিক পঠিত
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক
প্রধানমন্ত্রীর ‘বাংলা উচ্চারণ’ নিয়ে শ্রেণিকক্ষে মন্তব্য, স্কুলশিক্ষক আটক