রেল স্টেশনে দ্রুত বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের তাগাদা সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জুন ২০২১, ১৮:২৩আপডেট : ২২ জুন ২০২১, ১৮:২৩

দেশের সব রেলওয়ে স্টেশনে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের তাগাদা দিয়েছে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। মঙ্গলবার (২২ জুন) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে দ্রুততম সময়ের মধ্যে প্রতিকৃতি স্থাপনের তাগাদা দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা দ্রুত সময়ের মধ্যে স্টেশনগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করতে বলেছি।’

তিনি বলেন, ‘কোনও ভাস্কর্য নয়, এটি হবে প্রতিকৃতি। স্টেশনগুলোর দেয়ালে সিরামিক দিয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতি (ছবি) তৈরি করা হবে।

এর আগে ২০০৯ সালের ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত কমিটির বৈঠকে মুজিববর্ষ উপলক্ষে দেশের রেলওয়ে স্টেশনগুলোতে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করা হয়েছিল।

জানা গেছে, মঙ্গলবারের বৈঠকে স্টেশনগুলোতে কীভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরি হবে, তা নিয়ে পর্যালোচনা করা হয়। এসময় সারাদেশে নির্মিত মুক্তিযুদ্ধ কমপ্লেক্সে যেভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপন করা হয়েছে, সেটি নিয়ে আলোচনা হয়। পরে কমিটি মুক্তিযুদ্ধ কমপ্লেক্সের প্রতিকৃতি যে সিরামিক দিয়ে তৈরি করা হয়েছে, তা পর্যালোচনা করে প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করে।

এদিকে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা পর্যায়ে মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পর্যালোচনা করে রেল স্টেশনগুলোতে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতি স্থাপনের সুপারিশ করে কমিটি।

বৈঠকে কমিটির জরাজীর্ন রেলওয়ে স্টেশনগুলো দ্রুত সময়ের মধ্যে সংস্কার করার সুপারিশ ককরা হয়েছে।

কমিটি রেলওয়ের কল্যাণ ট্রাস্ট পুনর্গঠনে অন্যান্য মন্ত্রণালয় বা অধিদফতরে বিদ্যমান কমিটির গঠন পর্যালোচনার সুপারিশ করে।  চট্টগ্রামের পাহাড়ে রেলওয়ের জায়গায় মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থানকে জাদুঘরে রূপান্তরের সুপারিশ করে কমিটি।

কমিটির সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য মো. সাইফুজ্জামান, গাজী মোহাম্মদ শাহ নওয়াজ ও নাদিরা ইয়াসমিন জলি অংশগ্রহণ করেন।

/ইএইচএস/এপিএইচ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী