সরকারি চাকরিজীবীদের ফেসবুক ব্যবহারে চোখ রাখবে কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০২১, ২১:৫০আপডেট : ০৪ জুলাই ২০২১, ২১:৫০

সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা যথাযথ অনুসরণ করা হচ্ছে কিনা তা মনিটরিং করতে কমিটি করেছে সরকার। রবিবার (৪ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব মো. এনামুল হক স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরকারি প্রতিষ্ঠানে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার নির্দেশিকা, ২০১৯ (পরিমার্জিত সংস্করণ) অনুসরণ করার জন্য বিধি-৪ শাখার পরিপত্র ২০২০ সালের ৭ মে জারি করা হয়। সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা সেই নির্দেশনাগুলো বাস্তবায়ন করছেন কিনা তা পর্যালোচনা করতে ৫ সদস্যের কমিটি করা হয়েছে।

কমিটির সভাপতি করা হয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রশাসন অধিশাখার যুগ্ম-সচিব মো. আবুল হাছনাত হুমায়ুন কবীরকে। এছাড়াও সদস্য হিসেবে তিনজনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন- জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ-সচিব কাজী মোহাম্মদ সাইফুল ইসলাম, এএসএম মুস্তাফিজুর রহমান, ও খালিদ মেহেদী হাসান।

কমিটিতে সদস্য সচিব করা হয়েছে একই মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. আব্দুস সালাম চৌধুরীকে।

কমিটির কার্যপরিধিতে বলা হয়েছে, কমিটি বিধি-৪ শাখার ৭ মে ২০২০ তারিখের পরিপত্র যথাযথভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা তা পর্যবেক্ষণ ও পর্যালোচনা করবে এবং কোনও কর্মকর্তা কর্মচারী নির্দেশনা অমান্য করলে তা পর্যালোচনা করে তা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করবে।

/এসআই/এমআর/
সম্পর্কিত
মাকে ‘অস্বীকার’ করেছিলেন যুগ্ম সচিব ছেলে, পরে স্বীকারোক্তি
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
নবম পে-স্কেল: সবার ৫০ শতাংশ নাকি ১১ গ্রেড থেকে দ্বিগুণ?
সর্বশেষ খবর
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান