কেন্দ্র পরিবর্তন করে টিকা নেওয়ার সুযোগ বন্ধ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জুলাই ২০২১, ১৭:২৬আপডেট : ১১ জুলাই ২০২১, ১৮:০৩

করোনাভাইরাসের টিকা নেওয়ার ক্ষেত্রে এখন থেকে আর কেন্দ্র পরিবর্তন করার সুযোগ নেই বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর।

রবিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল বুলেটিনে ভ্যাকসিন বিষয়ক সর্বশেষ তথ্য জানাতে গিয়ে এ কথা বলেন ভ্যাকসিন বিষয়ক ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব ডা. শামসুল হক।

তিনি বলেন, ‘কেন্দ্র পরিবর্তন করে এখন আর টিকা নেওয়ার ব্যবস্থা থাকছে না, এটা বন্ধ করে দেওয়া হয়েছে। যার যে কেন্দ্র রয়েছে, সেই কেন্দ্র থেকেই মোবাইল ফোনে এসএমএস দেওয়া হবে।’

রেজিস্ট্রেশন এখন খুলে দেওয়া হয়েছে এবং ৩৫ বছরের ঊর্ধ্বে যে কেউ এখন টিকার জন্য নিবন্ধন করতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘নিবন্ধনের পর এসএমএস দেওয়া হবে এবং তারপর নির্দিষ্ট দিনে কেন্দ্রে গিয়ে টিকা নিতে পারবেন।’

আর যদি কেউ নির্দিষ্ট দিনের আগে অথবা পরে টিকা নিতে চেষ্টা করেন, তাহলে সবচেয়ে বড় সমস্যা হবে—টিকা নেওয়ার তথ্য স্বাস্থ্য অধিদফতরের তথ্যভাণ্ডারে যাবে না। আর তথ্যভাণ্ডারে না গেলে টিকার দ্বিতীয় ডোজ এবং টিকার সার্টিফিকেট পেতে সমস্যা হবে।’ বিষয়টি সবাইকে বিশেষভাবে মনে রাখতে হবে জানিয়ে তিনি বলেন, ‘এটা খুবই জরুরি বিষয়।’

টিকা নিতে হলে অবশ্যই সুরক্ষা অ্যাপের মাধ্যমে নিবন্ধন করতে হবে বলে জানান তিনি।

ডা. শামসুল হক বলেন,  ‘রেজিস্ট্রেশন করেই আমাদের টিকা নিতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া কেউ ভ্যাকসিন নিতে পারবেন না, এ কথাটা বিশেষভাবে মনে রাখতে হবে।’

ফাইজারের পর মডার্নার টিকা দেওয়া হবে

এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় দেশে ফাইজার বায়োএনটেকের এক লাখ ৬০২ ডোজ টিকা এসেছে। ঢাকার চারটি মেডিক্যাল কলেজ ও তিনটি বিশেষায়িত হাসপাতালে এ টিকা দেওয়া হচ্ছে। এই সাত হাসপাতালে এখনও ফাইজারের টিকাই দেওয়া হবে। ফাইজারের টিকা শেষ হয়ে যাওয়ার পর সেখানে মডার্নার টিকা দেওয়া শুরু হবে বলে জানান ডা. শামসুল হক।

তিনি বলেন, ‘তবে ঢাকার এই সাত হাসপাতাল বাদে বাকি যে ৪০টি টিকাদান কেন্দ্র রয়েছে, সেখানে ১৩ জুলাই থেকে মডার্নার টিকা দেওয়া শুরু হবে।’

প্রবাসী শ্রমিকদের জন্য নির্দেশনা

শামসুল হক বলেন, ‘সৌদি আরব এবং কুয়েতসহ অন্যান্য দেশেও মডার্নার টিকা গ্রহণ করা হচ্ছে। তাই প্রবাসী শ্রমিকদের জন্য স্বাস্থ্য অধিদফতরের অনুরোধ ঢাকার সাতটি কেন্দ্র ছাড়া ঢাকা শহরের অন্যান্য টিকাদান কেন্দ্র এবং দেশের ১২ সিটি করপোরেশন এলাকায় কেন্দ্র বাছাই করার। এতে টিকা নিতে প্রবাসী শ্রমিকদের এখন যে ভোগান্তি হচ্ছে, সেটা আর থাকবে না।’

বিদেশগামী শিক্ষার্থীরা কী করবেন

‘অনেক বিদেশগামী শিক্ষার্থী রয়েছেন, যাদের জন্য টিকা প্রয়োজনীয়।’ বিষয়টি সরকারের দৃষ্টিতে এনেছি জানিয়ে ডা. শামসুল হক বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম চলমান রয়েছে। শিগগিরই সুনির্দিষ্ট ধারণা দিতে পারবো এবং কীভাবে তারা টিকা নিতে পারবেন, সে বিষয়ে নির্দেশনা তৈরি করার চেষ্টা করছি।’

অল্প সময়ের মধ্যেই এ বিষয়ে জানানো হবে বলেও জানান ডা. শামসুল হক।

 

/জেএ/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম