‘সজীব ওয়াজেদ জয় তারুণ্যের স্পর্ধিত অহংকার’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ জুলাই ২০২১, ১১:৪০আপডেট : ২৮ জুলাই ২০২১, ১১:৪২

তারুণ্যের স্পর্ধিত অহংকারে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার পথে  প্রধানমন্ত্রীকে সর্বোতভাবে সহযোগিতা করছেন সজীব ওয়াজেদ জয়। প্রযুক্তিকে পাথেয় করে আগামীর সমৃদ্ধ  বাংলাদেশ গড়তে তিনি তরুণদের মাঝে আলোড়ন সৃষ্টি করেছেন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দৌহিত্র ও প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫১তম জন্মদিন উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভার বক্তৃতায়  তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা. মো. মুরাদ হাসান এসব কথা বলেন।

তিনি বলেন, জয়ের নেতৃত্ব আমাদের রাজনীতিতে যেমন ইতিবাচক পরিবর্তনের সূচনা করেছে তেমনি জনগণের মাঝে ভবিষ্যতে বাংলাদেশ নিয়ে বিপুল উৎসাহ-উদ্দীপনার সঞ্চার করেছে।

জনসংযোগ কর্মকর্তা সাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডা. মুরাদ উক্ত অনুষ্ঠানে আরও বলেন, জয়ের ভেতরে রয়েছে বঙ্গবন্ধুর মতো প্রচণ্ডতা। রয়েছে পরিশ্রমী ও তারুণ্যের প্রাণময়তা। তার রাজনীতিতে যোগ দেওয়া দেশের জন্য মঙ্গলময়। তিনিই আগামীর বাংলাদেশকে নেতৃত্ব দেবেন।

সংগঠনের সভাপতি শিল্পী রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন পানিসম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, আওয়ামী লীগ নেতা এড. বলরাম পোদ্দার, অভিনেত্রী তারিন প্রমুখ।

/ইউআই/এমএস/
সম্পর্কিত
নাশকতার অভিযোগে আ.লীগের ১৩ জনের বিরুদ্ধে মামলা
বনানীতে চিরশায়িত হলেন স্বামী তৌফীক, সন্ধ্যা ৬টার আগেই কারাগারে দীপু মনি
স্বামীর মরদেহের পাশে অশ্রুসিক্ত দীপু মনি
সর্বশেষ খবর
৫ কেজি কুশসহ শাহজালালে দুই ভারতীয় গ্রেফতার
৫ কেজি কুশসহ শাহজালালে দুই ভারতীয় গ্রেফতার
সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো
সম্পাদকদের সঙ্গে জামায়াত আমিরের বৈঠক, যা নিয়ে আলোচনা হলো
রোহিঙ্গাদের ঢল নেমেছিল ৯ বছর আগে: প্রত্যাবাসন এখনও দুঃস্বপ্ন  
রোহিঙ্গাদের ঢল নেমেছিল ৯ বছর আগে: প্রত্যাবাসন এখনও দুঃস্বপ্ন  
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
এবার সাভারে ওরস বন্ধের দাবি ‘তৌহিদি জনতার’, নেতৃত্বে বিএনপি-জামায়াত-হেফাজত
সর্বাধিক পঠিত
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
জেলেদের সঙ্গে ট্রলারেই দুপুরের খাবার খেলেন প্রতিমন্ত্রী
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
‘ঢাকায় যদি ফুটপাতে একটা দোকান থাকে, মিজানেরটাও থাকতে হইবো’
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
ঘুম থেকে তুলে ছেলেকে পুলিশের হাতে দিই, গায়ে ছিল গেঞ্জি: সিদ্ধার্থের বাবা
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
টাকার অভাব নেই, কমেছে সুদহার: তবু ঋণ নিচ্ছেন না উদ্যোক্তারা 
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ
বরিশাল থেকে সব রুটে বাস চলাচল বন্ধ