কাল থেকে ঢাকায়, ৭ আগস্ট সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২১, ১৬:১৬আপডেট : ০১ আগস্ট ২০২১, ১৯:১৪

আগামীকাল সোমবার থেকে ঢাকায় এবং আগামী ৭ আগস্ট সারাদেশে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজের করোনার টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য সচিব মো. শামসুল হক।

আজ রবিবার (১ আগস্ট) কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতর আয়োজিত ভার্চুয়াল স্বাস্থ্য বুলেটিনে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. শামসুল হক বলেন, চলতি বছরের ৭ ফেব্রুয়ারি আমরা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রদান শুরু করেছিলাম। ১৫ লাখ ২১ হাজার ৯৪৭ জন দ্বিতীয় ডোজ থেকে বাদ পড়েছিলেন।

আমরা আশ্বস্ত করতে চাই, জাপান সরকারের পক্ষ থেকে কোভ্যাক্সের মাধ্যমে আমরা ১০ লাখ ২৬ হাজার ৩২০ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন হাতে পেয়েছি মন্তব্য করে আরও ছয় লাখ ডোজ ৩ আগস্ট আমাদের হাতে আসবে বলে জানান তিনি।

প্রথমে যে দুই লাখ ৪৫ হাজার ভ্যাকসিন আমাদের কাছে এসেছিল তা ঢাকা শহর এবং ঢাকার সব জেলায় বিতরণ করেছি, বলেন ডা. শামসুল হক। তিনি বলেন, আশা করি আগামীকাল (সোমবার) থেকে ঢাকার সব জেলা ও শহরে অ্যাস্ট্রাজেনেকার দ্বিতীয় ডোজ যাদের বাদ পড়েছিল তাদের দিতে পারবো। ৭ আগস্ট থেকে আমরা সারাদেশে আগের কেন্দ্রগুলোতে দ্বিতীয় ডোজ দিতে পারবো। যারা প্রথম ডোজের ভ্যাকসিন যে কেন্দ্র থেকে নিয়েছিলেন, সেই কেন্দ্র থেকে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন নিতে পারবেন।

মো. শামসুল হক বলেন, যারা অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ গ্রহণ করেছেন, দ্বিতীয় ডোজের জন্য এসএমএস পেয়েছেন কিন্তু নেননি বা নিতে পারেননি, তাদের দ্বিতীয় ডোজ এখান থেকে দেওয়া হবে। তার জন্য নতুন এসএমএস লাগবে না, আগের এসএমএস দেখালেই হবে। আগামী ৭ থেকে ১২ আগস্ট ইউনিয়ন পর্যায়, পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় জাতীয় টিকাদান কর্মসূচি চলবে।

তবে যারা যে এলাকায় রেজিস্ট্রেশন করবেন সেই এলাকায় ভ্যাকসিন নেবেন জানিয়ে তিনি বলেন, অন্য এলাকা থেকে ভ্যাকসিন নিলে এ তথ্য সঠিকভাবে পাওয়া যাবে না। এতে সনদ পেতে বিড়ম্বনায় পড়তে পারেন।

/জেএ/এমএস/এমওএফ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
সাহেদসহ ৫ জনের বিচার শুরু
দেশে অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়ে উদ্বেগ কতটা?
সর্বশেষ খবর
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
প্রজন্ম আলাদা, পথ আলাদা: তবু আলোচনায় নাসিরুদ্দিন শাহ ও অক্ষয় খান্না
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
এবার জামায়াতের এমপি নজরুলের বিরুদ্ধে মামলা 
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
রদ্রি গোল্ডেন বল জিতলেও বিশ্বকাপের সেরা খেলোয়াড় মেসি
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
পিপলস লীগকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ 
সর্বাধিক পঠিত
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
জামায়াত এমপির বিয়ে আর কাবিনের গোমর ফাঁস করে দিলেন কাজী
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
চাকরি হারালেন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা, গ্রেফতারে চলছে অভিযান
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার
আত্মগোপনে আছি, প্রধানমন্ত্রীর কাছে জীবনের নিরাপত্তা চাই: জামায়াত এমপির ড্রাইভার