‘এম ভি ইকরামকে’ মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপান্তর করা হবে: আ ক ম মোজাম্মেল হক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ আগস্ট ২০২১, ১৯:২০আপডেট : ০৪ আগস্ট ২০২১, ১৯:২০

নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্য ‘এম ভি ইকরাম’ জাহাজকে আন্তর্জাতিকমানের মুক্তিযুদ্ধ জাদুঘরে রূপান্তর করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ  বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।

বুধবার (৪ আগস্ট) নারায়ণগঞ্জে  মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত  এম ভি ইকরাম জাহাজ সংরক্ষণ ও জাদুঘর নির্মাণের সম্ভাব্য স্থান পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

 মুক্তিযুদ্ধ  বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আ ক ম মোজাম্মেল হক বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের প্রতিটি স্মৃতিচিহ্ন সরকার সংরক্ষণ করার উদ্যোগ নিয়েছে। এম ভি ইকরাম মহান মুক্তিযুদ্ধে বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্য বহন করে। পাকিস্তান বাহিনীর এ জাহাজটি নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধারা অভিযান চালিয়ে ধবংস করেছিলেন। এ জাহাজটির ঐতিহাসিক গুরুত্ব অনেক।’

তিনি আরও বলেন,  ‘নৌ-কমান্ডো  বীর মুক্তিযোদ্ধাদের সংঘটিত ‘অপারেশন জ্যাকপট’  নিয়ে একটি চলচ্চিত্র নির্মাণ করা হবে। প্রজন্ম থেকে প্রজন্মান্তরে যা নৌ-কমান্ডো বীর মুক্তিযোদ্ধাদের বীরত্বের সাক্ষ্য বহন করবে।’

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শাজাহান খান, নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব খাজা মিয়া, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন  কর্তৃপক্ষের চেয়ারম্যান কমোডর গোলাম সাদেকসহ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসআই/এপিএইচ/
সম্পর্কিত
গাজীপুরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পিটুনি, ফেসবুকে যা লিখলেন সারজিস আলম
মসজিদের মাইকে ডাকাতির ঘোষণাসাবেক মন্ত্রী মোজাম্মেল হকের বাড়িতে ভাঙচুরের সময় ১৫ জনকে পিটিয়ে আহত
আ ক ম মোজাম্মেল হকের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের