চীন থেকে এক কোটি ১৫ লাখ টিকা পেলো বাংলাদেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ আগস্ট ২০২১, ০০:০৭ আপডেট : ১২ আগস্ট ২০২১, ০০:০৭

চীন এ পর্যন্ত সিনোফার্মের এক কোটি ১৫ লাখ ডোজ  টিকা দিয়েছে বাংলাদেশকে। এর মধ্যে চীন সরকার  ১১ লাখ ডোজ বাংলাদেশকে উপহার হিসেবে দেয়। ৩৪ লাখ ডোজ আসে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ভ্যাকসিন অ্যালায়েন্স গাভি পরিচালিত কোভ্যাক্স কর্মসূচির আওতায়। আর বাকি ৭০ লাখ ডোজ টিকা এসেছে  ক্রয়চুক্তির আওতায়। সর্বশেষ বুধবার (১১ আগস্ট) রাতে এমিরেটসের একটি কার্গো ফ্লাইটে ১৭ লাখ ডোজ সিনোফার্মের টিকা দেশে এসে পৌঁছেছে।

তার আগে মঙ্গলবার (১০ আগস্ট) রাতে আরও ১৭ লাখ ডোজ চীন থেকে দেশে আসে।

চীন সরকার গত ১২ মে  সর্ব প্রথম উপহার হিসেবে সিনোফার্মের  ৫ লাখ ডোজ  টিকা বাংলাদেশে পাঠায়। এরপর ১৩ জুন চীন থেকে উপহারের আরও  ৬ লাখ ডোজ টিকা আসে।

গত ১২ জুন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জানান,   সিনোফার্মের টিকা কিনতে চীনের সঙ্গে ক্রয় চুক্তি সম্পন্ন হয়েছে।  দেশে গত ২৯ এপ্রিল সিনোফার্মের ভ্যাকসিনের জরুরি ব্যবহারের অনুমোদন দেওয়া হয়। ভারত সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত কোভিশিল্ড ভ্যাকসিন রফতানি স্থগিত করলে এই সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। এরপর ২৯ মে অর্থনৈতিক বিষয়ক কমিটির সভায় সিনোফার্মের কাছ থেকে ভ্যাকসিন কেনার সিদ্ধান্ত হয়।

গত ২ জুলাই দিবাগত রাত সাড়ে ১২টায় ক্রয়চুক্তির আওতায় টিকার প্রথম চালান দেশে এসে আসে। ওইদিন ১১ লাখ ডোজ  টিকা আসে। এরপর ৩ জুলাই ভোরে আসে আরও  ৯ লাখ ডোজ। পরে একে একে ১৭ জুলাই ১০ লাখ ডোজ, ১৮ জুলাই ১০ লাখ ডোজ , ২৯ জুলাই ৩০ লাখ ডোজ টিকা আসে। আর গত দুই দিন ১০ এবং ১১ আগস্ট দেশে আসে মোট ৩৪ লাখ ডোজ সিনোফার্ম।

উল্লেখ্য,  চীনের সঙ্গে সিনোফার্মের দেড় কোটি ডোজ টিকা কেনার বিষয়ে চুক্তি হয়েছে বাংলাদেশের। এ টিকার ৭০ লাখ ডোজ এরই মধ্যে দিয়েছে চীন। সিনোফার্মের আরও  ছয় কোটি ডোজ কেনার বিষয়ে সরকার চুক্তি করতে যাচ্ছে।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
রাস্তায় ‘ব্যারিকেড’, শিল্পীকে গাড়ি থেকে নামালেন ভক্তরা
মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়
মিরপুরের উচ্ছেদ অভিযান, স্থানীয় এমপি হিসেবে না জানানোয় জামায়াত আমিরের বিস্ময়
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার সময় বাড়লো
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন দুই কর্মকর্তা বরখাস্ত
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো
দুদকের বিরুদ্ধে আসিফ মাহমুদের রিট, হাইকোর্টে শুনানির আগেই যা হলো