জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকার পরবর্তী চালান আসবে ২৮  আগস্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২১, ২১:৩৫ আপডেট : ২২ আগস্ট ২০২১, ২১:৩৫

জাপান থেকে অ্যাস্ট্রাজেনেকা টিকার পরবর্তী চালান ২৮ আগস্ট ঢাকায় আসবে। এর মাধ্যমে জাপান ৩০ লাখ টিকা দেওয়ার যে প্রতিশ্রুতি দিয়েছিল সেটি পূর্ণ হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। 

রবিবার (২২ আগস্ট) তিনি সাংবাদিকদের বলেন, আমরা জাপানকে অনুরোধ করেছি দ্বিপক্ষীয়ভাবে আরও কিছু টিকা দেওয়া সম্ভব কিনা কারণ এটি কক্সবাজারে রোহিঙ্গা ও স্থানীয় জনগোষ্ঠীর জন্য ব্যবহার করা যেতে পারে।

টিকা দেওয়ার বয়স ১৮ তে নামালে চাহিদা বৃদ্ধি পাবে এবং বিশ্ববিদ্যালয়গুলো খোলার বিষয়টি আমাদের বিবেচনায় মধ্যে আছে বলে তিনি জানান।

তিনি বলেন, ‘আমাদের চাহিদা আছে। যোগানের ক্ষেত্রে আমরা বিভিন্ন প্রতিশ্রুতি পাচ্ছি কিন্তু সেটিও যে সবগুলো পাবো বিষয়টা সেরকম নয়।’

রাশিয়ার সঙ্গে চুক্তির বিষয়ে তিনি বলেন, ‘স্পুটনিক’ এর সঙ্গে চুক্তির বিষয়ে আমাদের পক্ষ থেকে সবকিছু করা শেষ হয়ে গেছে। আমরা তাদের উত্তরের জন্য অপেক্ষা করছি।

এছাড়া সিনোফার্মার সঙ্গে আমাদের ‘ফিল অ্যান্ড ফিনিশ’ চুক্তি হয়েছে এবং এর ফলে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে আমরা কিছুটা স্বস্তির জায়গায় যেতে পারবো বলে  জানান তিনি।

/এসএসজেড/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
প্রবীণদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী
প্রবীণদের সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও শক্তিশালী করা হবে: প্রধানমন্ত্রী
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
র‍্যাঙ্কিংয়ে দেশসেরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
‘আদাই’র নগ্ন দৃশ্যে ভয় পেয়েছিলেন অমলা, নতুন সিদ্ধান্ত নায়িকার 
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
জামালের ভাবনায় ইউরোপের লিগে খেলা ফুটবলারসহ ইন্দোনেশিয়ার দর্শকও
সর্বাধিক পঠিত
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রয়ে বাধা নিয়ে মধ্যরাতে আসিফ নজরুলের পোস্ট
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
পুলিশ পরিদর্শককে কল করে এমপি বললেন ‘এসব ফাইজলামি বাদ দেন’
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
ঘরে টাকার স্তূপ-স্বর্ণ-গাড়ি, গ্রেফতার মাদক সম্রাজ্ঞী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে মন্ত্রীর ফোন, জিএম বরখাস্ত
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী
৫০৭ কোটি টাকা বিদ্যুৎ বিল আসা গ্রাহককে কল করে যা বললেন মন্ত্রী