চলতি বছরেই ইউপিসহ সব ভোট সম্পন্ন করতে চায় ইসি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ আগস্ট ২০২১, ১৬:০১আপডেট : ২৩ আগস্ট ২০২১, ১৮:৩২

চলতি বছর অর্থাৎ আগামী ডিসেম্বরের মধ্যে সব ইউনিয়ন পরিষদ ( ইউপি) নির্বাচন, উপনির্বাচন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন ও জেলা পরিষদ নির্বাচন সম্পন্ন করতে চায় নির্বাচন কমিশন (ইসি)

সোমবার (২৩ আগস্ট) দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান নির্বাচন কমিশন (ইসি) সচিব মো. হুমায়ুন কবীর খোন্দকার।

তিনি জানান, সাড়ে চার হাজার ইউনিয়নের মধ্যে আমরা মাত্র ২০৪টিতে ভোটগ্রহণ করতে পেরেছি। আজকে কমিশন সভায় সিদ্ধান্ত হয়েছে যে, আগামী ডিসেম্বরের মধ্যে চার হাজারের মতো ইউনিয়ন, নারারণগঞ্জ সিটি করপোরেশন, পৌরসভা, কুমিল্লা-৭ শূন্য আসনের উপনির্বাচন, জেলা পরিষদসহ অন্যান্য নির্বাচন করার। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে কমিশন সভায় কোনটার নির্বাচন কবে দেওয়া হবে, সেই বিষয়ে আলোচনা করা হবে।

২০০৬ সালের ১ জানুয়ারি বা তার আগে জন্ম নেওয়া নাগরিকদের এনআইডি দেওয়ার বিষয়ে তিনি জানান, এই বিষয়ে নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শাহাদাত হোসেন চৌধুরীর নেতৃত্বে একটি কমিটি আছে। সেই কমিটিতে এই বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। 

/ ইএইচএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঠাকুরগাঁও-১ সহ  ১১ আসনের সীমানা নিয়ে ইসির গেজেট প্রকাশ
স্থানীয় নির্বাচনে যাদের সমর্থন দেবে বিএনপি, জানালেন প্রতিমন্ত্রী
দ্রুত সিটি নির্বাচনের দাবি ডিএনসিসিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থীর
সর্বশেষ খবর
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১২ ক্যাটাগরিতে নিয়োগ
নওগাঁ বিশ্ববিদ্যালয়ে ১২ ক্যাটাগরিতে নিয়োগ
শুধু বিমানে নয়, এয়ারপ্লেন মোড কাজে লাগে আরও যেসব ক্ষেত্রে
শুধু বিমানে নয়, এয়ারপ্লেন মোড কাজে লাগে আরও যেসব ক্ষেত্রে
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
ফিট থাকতে মালাইকা অরোরার রেজিস্ট্যান্স ব্যান্ড ওয়ার্কআউট
ফিট থাকতে মালাইকা অরোরার রেজিস্ট্যান্স ব্যান্ড ওয়ার্কআউট
সর্বাধিক পঠিত
সালমান শাহর নায়িকারা কে কোথায়
সালমান শাহর নায়িকারা কে কোথায়
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
চারপাশে প্রলয়, ভাইরাল সবুজ বাড়িটি টিকে রইলো কীভাবে: ব্যাখ্যা দিলেন প্রকৌশলীরা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
সব গ্রেডের সরকারি কর্মচারীরা পাবেন মোবাইল ভাতা
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
ববি হাজ্জাজের নির্দেশে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে অভিযান
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা
মির্জা ফখরুলের আসনে জামায়াতের প্রার্থী সেই দেলাওয়ার, এবার বিজয়ী হওয়ার আশা