২ কোটি ৫৭ লাখ ডোজ টিকা দেওয়া শেষ

 বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৮ আগস্ট ২০২১, ২১:৩১আপডেট : ২৮ আগস্ট ২০২১, ২১:৩১

দেশে এখন পর্যন্ত টিকা এসেছে ৩ কোটি ২৩ লাখ ৬০ হাজার ৮০ ডোজ। এর মধ্যে ২ কোটি ৫৭ লাখ ১০ হাজার ৪৯০ ডোজ টিকা দেওয়া হয়েছে। অর্থাৎ এই মুহূর্তে ৬৬ লাখ ৪৯ হাজার ৫৯০ ডোজ  টিকা মজুত আছে। এর মধ্যে প্রথম ডোজ দেওয়া হয়েছে ১ কোটি ৮০ লাখ ৭০ হাজার ৯৬৭ জনকে এবং দ্বিতীয় ডোজ পেয়েছেন ৭৬ লাখ ৩৯ হাজার ৭৯৩ জন। এগুলো দেওয়া হয়েছে অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, চীনের তৈরি সিনোফার্ম, ফাইজার এবং মডার্নার ভ্যাকসিন। শনিবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো টিকাদান বিষয়ক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানা যায়।

স্বাস্থ্য অধিদফতরের দেওয়া তথ্য মতে,আজ অ্যাস্ট্রাজেনেকার প্রথম ডোজ পেয়েছেন ৯০৭ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ৯ হাজার ১২ জন। এখন পর্যন্ত অ্যাস্ট্রাজেনেকার টিকা দেওয়া হয়েছে ১ কোটি ১১ লাখ ৩১ হাজার ৯৪১ ডোজ। 

পাশাপাশি আজ ফাইজারের প্রথম ডোজ দেওয়া হয়েছে ১৭৭ জনকে এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১৩৩ জন। আর এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৯৫ হাজার ৭১১ ডোজ। 

এছাড়া ১ কোটি ১৩ লাখ ৫১ হাজার ৮৮ ডোজ সিনোফার্মের ভ্যাকসিন দেওয়া হয়েছে এখন পর্যন্ত। এর মধ্যে আজ প্রথম ডোজ নিয়েছেন দুই লাখ ১৮ হাজার ৪৪০ জন এবং দ্বিতীয় ডোজ নিয়েছেন ১ লাখ ৩৫ হাজার ৫৪৯ জন।   

মডার্নার টিকা এখন পর্যন্ত দেওয়া হয়েছে ৩১ লাখ ৩১ হাজার ৭৫০ ডোজ । এর মধ্যে আজ প্রথম ডোজ দেওয়া হয়েছে ২৩ হাজার ১৪১ জনকে এবং দ্বিতীয় ডোজ দেওয়া হয়েছে ৬৪ হাজার ৮৮২ জনকে।  

এদিকে এখন পর্যন্ত নিবন্ধন করেছেন ৩ কোটি ৭৩ লাখ ২২ হাজার ৫৮২ জন।

/এসও/এমআর/
সম্পর্কিত
করোনা সনদ জালিয়াতি মামলা থেকে চিকিৎসককে অব্যাহতি দিলো ট্রাম্প প্রশাসন
করোনার বুস্টার ডোজ নিলেন পরিকল্পনা উপদেষ্টা
টিকা কেনায় অনিয়মের অভিযোগে সালমান এফ রহমানের বিরুদ্ধে অনুসন্ধান
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম