জার্মানি থেকে অবৈধ বাংলাদেশিদের দ্রুত ফেরাতে চায় সরকার

শেখ শাহরিয়ার জামান
০৯ সেপ্টেম্বর ২০২১, ০১:০৩আপডেট : ০৯ সেপ্টেম্বর ২০২১, ০১:০৩

জার্মানি থেকে অবৈধভাবে থাকা বাংলাদেশিদের ফেরত আনার প্রক্রিয়া দ্রুত শেষ করতে সরকার কাজ করছে। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে উচ্চপর্যায়ের আলোচনা হয়েছে। সরকার আশা করছে, বাংলাদেশের প্রতি আন্তরিকতার খাতিরে ইউরোপীয় ইউনিয়ন কোনও শাস্তিমূলক ব্যবস্থা নেবে না।

এ বিষয়ে পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন বলেন, ‘আমার মনে হয় আমরা তাদের বোঝাতে পেরেছি যে, এ নিয়ে আমরা অনেক কাজ করছি এবং গত তিনমাসে বড় ধরনের উন্নতি হয়েছে।’

২৭ আগস্ট বার্লিনে দুই দেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের প্রথম কৌশলগত সংলাপে বিষয়টি আলোচিত হয়। পররাষ্ট্র সচিব বলেন, ‘আমরা প্রস্তুতি নিয়েই গিয়েছিলাম। কতজন লোককে আমরা চিহ্নিত করতে পেরেছি সেটাও তাদের জানিয়েছি।’

উল্লেখ্য, এরইমধ্যে ইউরোপ থেকে প্রায় দেড় হাজার মানুষের একটি তালিকা দেওয়া হয়েছিল। এর মধ্যে জার্মানিতে রয়েছে প্রায় ৮০০ জন।

এর আগে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তার নেতৃত্বে একটি দল ওই দেশ সফরে গিয়ে প্রায় ১৫০ জনের সাক্ষাৎকার নেয়। তখন তারা মাত্র একজন বাংলাদেশিকে চিহ্নিত করতে পারে। যেটাকে জার্মান সরকার ভালোভাবে নেয়নি।

মাসুদ বিন মোমেন বলেন, ‘আমি তাদের বলেছি আমরা এ বিষয়ে অত্যন্ত আন্তরিক এবং এ নিয়ে কাজ করছি।’

বিভিন্ন কারণে লোক চিহ্নিত করা নিয়ে সমস্যা হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘এর মধ্যে কোভিড-১৯, নতুন ইলেকট্রনিক সিস্টেম ও সক্ষমতার অভাব রয়েছে। এসব কারণে আমরা কিছুটা ধীরগতিতে এগিয়েছি।’

তিনি বলেন, ‘আমার মনে হয় তারা বিষয়টি বুঝতে পেরেছে এবং তারা এখন তাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং ইইউর সদর দফতরকে বিষয়টি জানাবে।’

উল্লেখ্য, ২০১৭ সালে ইউরোপ থেকে অবৈধ বাংলাদেশিদের ফেরত আনতে চুক্তি সই করে বাংলাদেশ। প্রথমদিকে ফেরত আসার হার ইইউ-এর কাছে সন্তোষজনক মনে হয়। পরে যাচাই-বাছাইয়ের ধীরগতির কারণে জুলাইতে ভিসা দেওয়ার পরিমাণ কমিয়ে দেওয়ার ইঙ্গিত দেয় ইউরোপ।

/এফএ/ইউএস/
সম্পর্কিত
জর্ডানে ‘সাধারণ ক্ষমার ঘোষণা’ গুজব: দূতাবাস  
১০ বছর পর এলেন দেশে, বাড়ি ফিরলেন মা-ভাই-বোনসহ লাশ হয়ে
প্রবাসীদের অভিযোগ দ্রুত নিষ্পত্তিতে মন্ত্রণালয়ের বিশেষ সেল গঠন
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী