বন্দরে পড়ে থাকা গাড়ি নিলামের সুপারিশ সংসদীয় কমিটির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৫আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৮:৫৫

চট্টগ্রাম ও মোংলা সমুদ্র বন্দরে পড়ে থাকা গাড়িগুলো দ্রুত নিলামের ব্যবস্থা নিতে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। নিলামযোগ্য এসব গাড়িগুলো নিলামের বিষয়ে নৌ পরিবহন মন্ত্রণালয়কে সমন্বয় করতে বলা হয়েছে।

বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) জাতীয় সংসদে নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

বৈঠকে উপস্থিত এক সংসদ সদস্য বলেন, দিনের পর দিন বন্দরে গাড়ি পড়ে থাকে। যেগুলোতে আগাছাও জন্ময়। এ ছাড়া বন্দরের জায়গাও দখল হয়ে থাকে। এর দ্রুত সমাধান করার জন্য মন্ত্রণালয়কে বলা হয়।

জবাবে নৌ পরিবহন মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, বিষয়টি তাদের কাজ নয়, এটা কাস্টমসের; যা অর্থ মন্ত্রণালয়ের অধীনে। বিষয়টি সমাধানের জন্য নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিবকে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আলাপ করতে বলা হয়েছে।

সংসদীয় কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে অগ্রগতি জানাতে বলা হয়েছে।

সংসদ সচিবালয় থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বন্দরের অভ্যন্তরে পড়ে থাকা নিলামযোগ্য গাড়িগুলো নিলামের যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য কমিটি সুপারিশ করে।

বৈঠকে ‘মোংলা বন্দর কর্তৃপক্ষ বিল-২০২১’ সম্পর্কে আলোচনা করা হয় এবং বিলটি আরও পরীক্ষা নিরীক্ষা ও যাচাই বাছাই করার জন্য পুনরায় মন্ত্রণালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলামের (বীর উত্তম) সভাপতিত্বে বৈঠকে আরও অংশ নেন কমিটির সদস্য নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রনজিত কুমার রায়, মাহফুজুর রহমান, ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল, আছলাম হোসেন সওদাগর এবং এস এম শাহজাদা।

 

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
১০০ বই ডিজিটালাইজ করে ই-বুক সিস্টেম চালুর সুপারিশ 
সংসদে নতুন সাউন্ড সিস্টেম স্থাপনের সুপারিশ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে ক্ষমতাসীন দলের সংসদীয় বৈঠক আজ, চূড়ান্ত হবে যেসব সিদ্ধান্ত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী