বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণ নির্ধারিত সময়ের মধ্যেই: মোস্তাফা জব্বার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ অক্টোবর ২০২১, ১৩:৫৭ আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৩:৫৭

আওয়ামী লীগের নির্বাচনি ইশতেহারে উল্লেখিত সময়েই মহাকাশে বঙ্গবন্ধু-২ স্যাটেলাইট উৎক্ষেপণ, ফাইভ-জি নেটওয়ার্ক চালু ও তৃতীয় সাবমেরিন ক্যাবল সংযোগ স্থাপন হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি বলেন, ‘মহাকাশে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে আমরা বিশ্বের ৫৭তম স্যাটেলাইট উৎক্ষেপণকারী দেশের গৌরবই কেবল অর্জন করিনি বরং গত দু‘বছরে আমাদের নিজেদের ছেলেদের কারিগরি সহায়তায় কোনও প্রকার ত্রুটি বিচ্যুতি ছাড়াই নিরবচ্ছিন্নভাবে স্যাটেলাইট সেবা প্রদান করা হয়েছে।’

বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাতে রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল) আয়োজিত 'বঙ্গবন্ধু- স্যাটেলাইটের মাধ্যমে দেশের বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার শুরুর দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভায় মন্ত্রী এসব কথা বলেন।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ, বিশেষ অতিথি হিসেবে ছিলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, অনলাইনে যুক্ত হন ডাক ও টেলিযোগাযোগ সচিব মো. আফজাল হোসেন এবং অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) সভাপতি অঞ্জন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসসিএল’র চেয়ারম্যান ড. শাহজাহান মাহমুদ।

টিভি চ্যানেল মালিকদের এই স্যাটেলাইটের মাধ্যমে সম্প্রচার কার্যক্রম পরিচালনার জন্য ধন্যবাদ জানিয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বলেন, আমরা সবাই নিজ দেশের স্যাটেলাইট ব্যবহার করতে পেরে গৌরব অনুভব করি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অচিরেই দেশের দ্বিতীয় স্যাটেলাইট উৎক্ষেপণ নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করার সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।

/এইচএএইচ/ইউএস/
সম্পর্কিত
বাংলাদেশ স্যাটেলাইট-১ থেকে পাঁচ বছরে নিট মুনাফা ১৬৩ কোটি 
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন
বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তনের প্রস্তাব অনুমোদন
সর্বশেষ খবর
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
রোনালদোর হতাশার রাতে পর্তুগালের জয়
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
শেষ মুহূর্তের গোলে জার্মানিকে রুখে দিলো নেদারল্যান্ডস
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
ডিজিটাল ব্যাংকের অনুমোদন নিয়ে যা জানালো বাংলাদেশ ব্যাংক
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
প্রাথমিক স্বাস্থ্যসেবায় ধাত্রীসেবা যুক্ত করার ওপর গুরুত্ব প্রধানমন্ত্রীর
সর্বাধিক পঠিত
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
চাকরি পাওয়ার খুশিতে বন্ধুদের সঙ্গে দেখা করতে গিয়ে জড়ালেন হত্যা মামলায়
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
ইলিশের দাম কেজিতে কমেছে ৩০০ টাকা, বাজারে বেড়েছে সরবরাহ
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
আগাম কর দিয়েও ৫ শতাংশ ছাড় থেকে বঞ্চিত করদাতারা
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
দেশে জ্বালানি তেলের দাম কখন কমবে, জানালেন প্রতিমন্ত্রী
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন 
স্লিপার বাসে ‘পোড়া গন্ধ’ পেয়েও থামাননি চালক, আগুনে প্রাণ হারালেন ৯ জন