আজ মহাঅষ্টমী, এবারও ঢাকায় কুমারী পূজা হচ্ছে না

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ০৭:০০আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ০৭:০০

দেবী দুর্গার আগমনের পর মহাসপ্তমী শেষ হয়েছে। গতকাল মঙ্গলবার (১২ অক্টোবর) সকালে দুর্গতিনাশিনী মা দেবীর নবপত্রিকা প্রবেশ ও স্থাপনের মাধ্যমে মহাসপ্তমী পূজা শুরু হয়। আজ মহাঅষ্টমী। বুধবার (১৩ অক্টোবর) সকাল ৮টা ৫৯ মিনিটে দেবীর মহাষ্টমী কল্পারম্ভ ও বিহিত পূজা শুরু হবে। তবে অষ্টমীর মূল আকর্ষণ কুমারী পূজা করোনা পরিস্থিতির কারণে এবারও ঢাকায় হচ্ছে না বলে জানিয়েছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ।

মহাঅষ্টমীতে রাত ১১টা ৫৪ মিনিটে সন্ধি পূজা শুরু হবে ও সমাপনী হবে রাত ১২টা ৪২ মিনিটে। অষ্টমী ও নবমী তিথির সন্ধিক্ষণে এই সন্ধিপূজা অনুষ্ঠিত হয়। তাছাড়া এদিন দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হবে।

মহাষষ্ঠী পূজার মধ্য দিয়ে গত সোমবার শুরু হয় পাঁচ দিনব্যাপী সর্বজনীন শারদীয় দুর্গোৎসব। বিজয়া দশমীতে দেবী বিসর্জনের মধ্য দিয়ে আগামী ১৫ অক্টোবর দুর্গোৎসব শেষ হবে।

/এসও/এমএস/
সম্পর্কিত
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুর্গাপূজায় মাংস খাওয়া কেন হিন্দু বাঙালিদের ঐতিহ্য?
বাগেশ্বর বাবা বিতর্কে মন্দিরে মাছের ভোগ খেলেন শুভেন্দু
সর্বশেষ খবর
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
প্রাথমিকের কারিকুলামে বারো মাসে ১২টি জীবনঘনিষ্ঠ থিম যুক্ত হবে: ববি হাজ্জাজ
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
রুমিন ফারহানার দুই কর্মী দলের সাবেক দুই নেতাকে পেটালেন বিএনপি নেতাকর্মীরা
৩০৬ প্রতিভাবান অ্যাথলেটের দায়িত্ব নেবে সরকার
৩০৬ প্রতিভাবান অ্যাথলেটের দায়িত্ব নেবে সরকার
‘জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া হচ্ছে’
‘জ্বালানি সংকট সমাধানে নবায়নযোগ্য জ্বালানিতে জোর দেওয়া হচ্ছে’
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
সভা চলাকালে বারবার ফোনে কথা বলায় সিভিল সার্জনের ওপর অসন্তুষ্ট আইনমন্ত্রী
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার 
‘অসুস্থ মেয়েকে দেখতে’ আত্মগোপন থেকে বাসায়, জেলা যুবলীগ সভাপতি গ্রেফতার