জনগণকে হাসিমুখে সেবা দিতে হবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ অক্টোবর ২০২১, ১৬:২৪আপডেট : ১৩ অক্টোবর ২০২১, ১৬:২৪

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, সরকারি কর্মচারীরা দেশ ও জনগণের সেবক। তাই সরকারি কর্মচারীদের জনগণকে সবসময় হাসিমুখে সেবা দিতে হবে। 

বুধবার (১৩ অক্টোবর) সাভারে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে এক মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন।

বাংলাদেশ সিভিল সার্ভিস বুনিয়াদি প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের সঙ্গে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের রেক্টর মো. মঞ্জুর হোসেন অনুষ্ঠান সঞ্চালনা করেন। 

জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, জনগণ সরকারের কাছে হয়রানি মুক্ত এবং মানসম্পন্ন সেবা প্রত্যাশা করে। জনগণকে যথাযথ সেবা প্রদান করার জন্যই সরকারি কর্মচারীরা নিয়োজিত। তাই, জনগণ যেন সেবা নিতে এসে কোনও ধরনের কষ্ট না পান, সেজন্য তাদেরকে হাসিমুখে সেবা দিতে হবে। 

তিনি বলেন, আমরা বঙ্গবন্ধুর স্বপ্ন, উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে কাজ করে যাচ্ছি। এই লক্ষ্য অর্জনে সরকারি কর্মচারীদের দেশপ্রেম ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। 

/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের